সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৯:০৪ পূর্বাহ্ন
শিরোনাম :
আইসিসিবিতে বারভিডা কার এক্সপো, গাড়ি দেখা ও কেনার সুযোগ ​রাজধানীর অভিজাত শপিংমলগুলোতে ব্যবসায়িক ধস পরিকল্পিত নগরায়ন ও জনস্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত তদারকি জোরদারের তাগিদ মানবিকতার বন্ধনে এক মঞ্চে ১৬ জেলার তিন শতাধিক শুভসংঘ সদস্য আইসিসিবিতে জমজমাট গাড়ির হাট, ছাড়ের সঙ্গে মিলছে নানা উপহার নগরবাসীর হাঁটার মৌলিক অধিকার বনাম অবৈধ দখল বাণিজ্য: ঢাকার ফুটপাতে শৃঙ্খলা ফেরাতে জরুরি পদক্ষেপ বাঞ্ছারামপুরে সুদ-সার্ভিস চার্জ ছাড়াই ১৬৮ নারীর মাঝে ৩০ লাখ টাকা বিতরণ ঢাকাকে টোকিওর মতো পরিচ্ছন্ন করার লক্ষ্য সরকারের: প্রধানমন্ত্রী মুঘল খাবার ও সুফি সুরে আইসিসিবি হেরিটেজ রেস্টুরেন্টে ৮ সপ্তাহের সংগীত উৎসব ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি

আইসিসিবিতে জমজমাট গাড়ির হাট, ছাড়ের সঙ্গে মিলছে নানা উপহার

  • আপডেট সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৮ বার পঠিত

রাজধানীতে গাড়ি কেনাবেচার অন্যতম আকর্ষণীয় মিলনমেলায় পরিণত হয়েছে ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি)। প্রতি শুক্রবার বসছে ‘সুপার সেল কার বাজার’। টানা সাত সপ্তাহের সাফল্যের ধারাবাহিকতায় গত শুক্রবার অষ্টম সপ্তাহেও বসে এ আয়োজন। নতুন, রিকন্ডিশন্ড ও ব্যবহৃত গাড়ির পাশাপাশি ট্রাক ও বাইকের সমাহার নিয়ে জমজমাট হয়ে ওঠে মেলা প্রাঙ্গণ। আকর্ষণীয় মূল্যছাড় ও নানা উপহারের অফার ক্রেতাদের আগ্রহ আরও বাড়িয়ে তোলে।

উইজার্ড শোবিজ ও আইসিসিবির যৌথ উদ্যোগে আয়োজিত এ কার বাজার প্রতি শুক্রবার সকাল ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত চলে।

মেলায় প্রবেশ করতেই চোখে পড়ে সারি সারি গাড়ি। এক পাশে সাজানো নতুন ও রিকন্ডিশন্ড গাড়ি, অন্য পাশে প্রদর্শিত হচ্ছে ব্যক্তিগত ব্যবহৃত গাড়ি। পুরোনো গাড়ি বিক্রি করে নতুন গাড়ি কেনার প্রত্যাশায় অনেক মালিকও নিজেদের গাড়ি নিয়ে এসেছেন। ফলে একই জায়গায় বিভিন্ন ধরনের গাড়ি দেখার পাশাপাশি পছন্দ ও সামর্থ্য অনুযায়ী কেনাবেচার সুযোগ পাচ্ছেন ক্রেতারা।

ক্রেতাদের আকৃষ্ট করতে গাড়ির দামের ওপর ছাড়ের পাশাপাশি রাখা হয়েছে নানা উপহারের ঘোষণা। কোনো কোনো বিক্রেতা গাড়ি কেনার সঙ্গে বিনা মূল্যে আইফোন ও ই-বাইক দেওয়ার অফার দিয়েছেন। এসব আকর্ষণীয় অফার ঘিরে মেলায় বাড়তি কৌতূহল তৈরি হয়েছে।

আয়োজকরা জানান, এবারের আয়োজনে মিতসুবিশি, চ্যাংগান ডিপল ও হুন্দাইয়ের মতো আন্তর্জাতিক ব্র্যান্ডের নতুন গাড়ি প্রদর্শিত হয়েছে। পাশাপাশি রয়েছে ট্রাক ও দুটি চীনা ব্র্যান্ডের বাইক। বিশেষ আকর্ষণ হিসেবে যেকোনো ট্রাক কেনার সঙ্গে বিনা মূল্যে একটি স্কুটি দেওয়ার অফার রাখা হয়েছে। মেলায় আট লাখ টাকা থেকে শুরু করে সর্বোচ্চ এক কোটি ৮৬ লাখ টাকা দামের গাড়ি পাওয়া যাচ্ছে।

গাড়ি কেনার ক্ষেত্রে ক্রেতাদের আস্থা ও স্বস্তি নিশ্চিত করতে রাখা হয়েছে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপের ব্যবস্থা। এর মাধ্যমে গাড়ি কেনার আগেই ইঞ্জিন, চেসিস, হুইলবেসসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ অংশ পরীক্ষা করে গাড়ির সার্বিক অবস্থা যাচাই করার সুযোগ পাচ্ছেন ক্রেতারা। এ ছাড়া গাড়ি প্রদর্শনের জন্য রয়েছে বিশেষ র‍্যাম্প ডিসপ্লে, যেখানে বিক্রেতারা নিজেদের গাড়ি আকর্ষণীয়ভাবে উপস্থাপন করতে পারছেন।

আইসিসিবির ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং ম্যানেজার মেহেদী হাসান বলেন, ‘মেলার অষ্টম সপ্তাহে এসেও ক্রেতা-বিক্রেতাদের কাছ থেকে যথেষ্ট সাড়া পাচ্ছি। এক ছাদের নিচে কার, ট্রাক, বাইকসহ বিভিন্ন ধরনের যানবাহন পাওয়া যাচ্ছে। এ ছাড়া গাড়ি কেনার আগে মাল্টিব্র্যান্ড ওয়ার্কশপে গাড়ির সার্বিক অবস্থা যাচাই করে নেওয়ার সুযোগও রাখা হয়েছে।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ