বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠান ‘প্রয়াস’কে পূবালী ব্যাংক পিএলসি সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে ৫০(পঞ্চাশ) লক্ষ টাকা অনুদান হিসেবে প্রদান করেছে। বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান এবং ‘প্রয়াস’ এর প্রধান পৃষ্ঠপোষক জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ. এসপিবি (বার), ওএসপি, এনডিইউ, পিএসসি, পিএইচডি এর নিকট পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মোহাম্মদ আলী আনুষ্ঠানিকভাবে অনুদানের চেকটি হস্তান্তর করেন। এসময় পূবালী ব্যাংকের জেনারেল ব্যাংকিং ও অপারেশন বিভাগের মহাব্যবস্থাপক মোঃ ফয়জুল হক শরীফ উপস্থিত ছিলেন।
বাংলাদেশ সেনাবাহিনীর পৃষ্ঠপোষকতায় ‘প্রয়াস’ বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের সুস্থতা ও সার্বিক বিকাশ এবং উন্নতির লক্ষ্যে গত ১৮ জুলাই ২০০৬ সাল থেকে বহুমুখী সেবামূলক কার্যক্রম ও শিক্ষা ব্যবস্থা পরিচালনা করে আসছে।