শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

এমটিবি-সোলশেয়ার চুক্তি: স্মার্ট ব্যাটারিতে চালিত গ্রিন থ্রি হুইলারের যুগ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ১৮ জানুয়ারি, ২০২৪
  • ১৫১ বার পঠিত

এমটিবি-সোলশেয়ার চুক্তি: স্মার্ট ব্যাটারিতে চালিত গ্রিন থ্রি হুইলারের যুগ

বাংলাদেশের পরিবহন খাতকে আরো টেকসই ও পরিবেশ-বান্ধব করে তোলার উদ্দেশ্যে মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) এবং সোলশেয়ার লিমিটেড সম্প্রতি একটি চুক্তি স্বাক্ষর করেছে। এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান এবং সোলশেয়ার লিমিটেড-এর প্রধান নির্বাহী ও সহপ্রতিষ্ঠাতা, ডঃ সেবাস্টিয়ান গ্রো, ব্যাংকের কর্পোরেট হেড অফিস, এমটিবি সেন্টার, গুলশান ১, ঢাকা ১২১২-এ আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই চুক্তির আওতায় থ্রি-হুইলার মালিকরা এমটিবি’র ঋণ সহায়তায় তাদের পুরাতন লেড-এসিড ব্যাটারির পরিবর্তে আইওটি-সক্ষম স্মার্ট লিথিয়াম ব্যাটারি ব্যবহার করতে পারবেন। এই উদ্যোগটি পরিচ্ছন্ন পরিবহন ও সবুজ পরিবেশের জন্য বিশ্বব্যাপী প্রচেষ্টার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। উভয় প্রতিষ্ঠানের ব্যবস্থাপনা সদস্য এবং উচ্চপদস্থ কর্মকর্তাদের উপস্থিতি বাংলাদেশে পরিবেশবান্ধব অনুশীলন এবং প্রযুক্তিগত উদ্ভাবনকে এগিয়ে নেওয়ার প্রতি তাদের দৃঢ় প্রতিশ্রুতি তুলে ধরে।

 

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ