শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

চাঁদপুরের ফরিদগঞ্জে কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের ১০টি পাওয়ার টিলার ও সার অনুদান

  • আপডেট সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৪৫ বার পঠিত
মার্কেন্টাইল ব্যাংক পিএলসি. চাঁদপুরের ফরিদগঞ্জে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের মাঝে ১০টি পাওয়ার টিলার ও বিপুল পরিমাণ সার অনুদান দিয়েছে। গতকাল শুক্রবার (২৩ ফেব্রুয়ারি, ২০২৪) মার্কেন্টাইল ব্যাংক পিএলসির উদ্যোক্তা পরিচালক মোঃ আব্দুল হান্নান প্রধান অতিথি হিসেবে ফরিদগঞ্জের শোল্লা আশেক আলী স্কুল অ্যান্ড কলেজে আয়োজিত অনুষ্ঠানে কৃষক প্রতিনিধিদের কাছে ১০টি পাওয়ার টিলার ও ৩হাজার কৃষকের মাঝে বিপুল পরিমাণ সার বিতরণ করেন। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে বক্তব্য দেন মার্কেন্টাইল ব্যাংকের কুমিল্লা-নোয়াখালী রিজিওনাল হেড ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, প্রধান কার্যালয়ের কৃষি বিভাগের প্রধান সফরুজ্জামান খান,  ব্যাংকের ফরিদগঞ্জ শাখা প্রধান মুরাদ হোসেন চৌধুরী প্রমুখ। এসময় ফরিদগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি মামুনুর রশীদ পাঠান, চাদপুর প্রেস ক্লাবের সাবেক সভাপতি আরটিভি প্রতিনিধি শরীফ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা শাহাদাত হোসেন সাবু, বিশিস্ট ব্যাবসায়ী ডা. আজাদ ও কৃষকদের মধ্যে শাহ্ আলম ও সাইফুল ইসলাম।
এসময় স্থানীয় রাজনীতিবিদ, সাংবাদিক নেতৃবৃন্দ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, জনপ্রতিনিধিসহ ব্যাংকের চাঁদপুর অঞ্চলের বিভিন্ন শাখার প্রধান ও কর্মকর্তা, বিশিষ্ট ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তি ও বিপুল সংখ্যক কৃষক ভাইয়েরা উপস্থিত ছিলেন।
Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ