শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

এমটিবি এবং গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর মধ্যে ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর

  • আপডেট সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ও মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি) সম্প্রতি ব্যাংকাস্যুরেন্স চুক্তি স্বাক্ষর করেছে। বাংলাদেশের জনগণকে সমন্বিত ইন্স্যুরেন্স সেবা প্রদানের লক্ষ্য নিয়ে প্রতিষ্ঠান দুটি এই ব্যাংকাস্যুরেন্স চুক্তিটি স্বাক্ষর করেছে। এখানে উল্লেখ করা দরকার যে, ব্যাংকাস্যুরেন্স হল ব্যাংক এবং বীমা কোম্পানির মধ্যে একটি অংশীদারিত্ব যেখানে ব্যাংক তার বিতরণ চ্যানেলের মাধ্যমে বীমা পণ্য গ্রাহকদের কাছে পৌঁছে দিবে।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক পিএলসি (এমটিবি)-এর প্রধান কার্যালয়ে চুক্তিতে স্বাক্ষর করেন এমটিবি’র ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী, সৈয়দ মাহবুবুর রহমান ও গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক, শেখ রকিবুল করিম, এফসিএ। এই চুক্তিটি বীমা সম্পর্কে সচেতনতা সৃষ্টিতে এবং দেশবাসীর সামগ্রিক অর্থনৈতিক উন্নয়ন ও ঝুঁকি কমাতে ইতিবাচক ভূমিকা রাখবে।

সৌহার্দ্যপূর্ণ এ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড-এর হেড অব রিটেইল বিজনেস, মাহমুদুর রহমান খান, চিফ অপারেটিং অফিসার, মোঃ সাউদ ইমরান, হেড অব ব্যাংকাসুরেন্স, আহমেদ ইসতিয়াক মাহমুদ, হেড অব ফাইন্যান্স এন্ড একাউন্টস, মাজেদুর রশীদ চৌধুরী এবং হেড অব ইন্টারনাল অডিট এন্ড কমপ্লায়েন্স, তাহছিনুর রহিম এবং এমটিবি’র পক্ষ থেকে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব রিটেইল ব্যাংকিং, মোঃ শাফকাত হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও সিওও, মোঃ বখতিয়ার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ট্রেজারি, মোঃ শামসুল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক ও হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট, উসমান রাশেদ মুয়ীন ও হেড অব ব্রাঞ্চ ব্যাংকিং ডিভিশন, আবদুল মাননান সহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ