শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

যমুনা ব্যাংক পিএলসি’র বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ১৪১ বার পঠিত

যমুনা ব্যাংক পিএলসি‘র বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

যমুনা ব্যাংক পিএলসি.’র বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত হলো রাজধানী ঢাকার একটি অভিজাত হোটেলে। যেখানে ব্যাংকের উন্নতি ও ব্যবসা সংক্রান্ত কতিপয় গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত গৃহিত হয়। সম্মেলনটিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যমুনা ব্যাংক পিএলসি.’র চেয়ারম্যান মোঃ সাইদুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের পরিচালক ইঞ্জিনিয়ার মুশাররাফ হুসাইন, যমুনা ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান আলহাজ্ব নূর মোহাম্মদ, শাহীন মাহমুদ, মোঃ রেদোয়ান-উল করিম আনসারী, মোঃ ইসমাইল হোসেন সিরাজী, স্বতন্ত্র পরিচালক মোঃ আব্দুর রহমান সরকার, মোঃ হুমায়ুন কবির খান, মোঃ আব্দুল জব্বার চৌধুরী ও এম. মুর্শিদুল হক খান। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও মির্জা ইলিয়াছ উদ্দিন আহম্মেদের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের প্রধান কার্য্যালয়ের উর্ধ্বতন কর্মকর্তা, বিভাগীয় প্রধান ও সকল শাখার ব্যবস্থাপকগণ। সম্মেলনে ২০২৩ সালের ব্যবসায়িক প্রবৃদ্ধি অর্জনের জন্য ব্যাংকের বেশ কিছু শাখা ও ডিভিশনকে চেয়ারম্যান এ্যাওয়ার্ড-২০২৩ প্রদান করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ