শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

শাহ্জালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪” অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ১২২ বার পঠিত

শাহ্জালাল ইসলামী ব্যাংকের “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪” অনুষ্ঠিত

১৮ জানুয়ারি ২০২৪ইং তারিখে শাহ্জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর “বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪” কক্সবাজারের ওশান প্যারাডাইস হোটেলে অনুষ্ঠিত হয়। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এর সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত সম্মেলনে শাহ্জালাল ইসলামী ব্যাংকের পরিচালক পর্ষদের চেয়ারম্যান জনাব মোহাম্মদ ইউনুছ প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

সম্মেলনে অন্যান্যদের মধ্যে ব্যাংকের পরিচালক পর্ষদের ভাইস-চেয়ারম্যান জনাব আব্দুল করিম নাজিম, পরিচালকবৃন্দ জনাব আক্কাচ উদ্দিন মোল্লা, জনাব মোঃ সানাউল্লাহ সাহিদ, ইঞ্জিনিয়ার মোঃ তৌহীদুর রহমান, জনাব খন্দকার শাকিব আহমেদ, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব আব্দুল আজিজ, জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী, জনাব মিঞা কামরুল হাসান চৌধুরী ও জনাব এম. আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ, জনাব রাশেদ সরওয়ার, জনাব এম. এম. সাইফুল ইসলাম, জনাব মোস্তফা হোসেন ও জনাব মোঃ নাজিমউদ্দৌলা উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন এবং বক্তব্য রাখেন। ব্যাংকের সিএফও জনাব মোঃ জাফর ছাদেক, এফসিএ ২০২৩ সালের সার্বিক ব্যবসায়িক তথ্যচিত্র উপস্থাপন করেন। এছাড়া সম্মেলনে ব্যাংকের করপোরেট প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগের প্রধানগণ এবং ১০৪টি শাখার ব্যবস্থাপকবৃন্দ উক্ত সম্মেলনে অংশগ্রহণ করেন। ব্যাংকের জনসংযোগ বিভাগের প্রধান জনাব মোঃ সামছুদ্দোহা শিমু অনুষ্ঠানে মডারেটরের দায়িত্ব পালন করেন।

সম্মেলনে আলোচকবৃন্দ বর্তমান ব্যবসায়িক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন। তাছাড়া আলোচকবৃন্দ বিগত বছরের ব্যবসায়িক সফলতা এবং চলতি বছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কলাকৌশল নিরূপন এবং এ বিষয়ে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করেন। সম্মেলনে বিগত বছরে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনকারী বিভিন্ন শাখার ব্যবস্থাপক এবং প্রধান কার্যালয়ের নির্বাহীবৃন্দকে তাঁদের কৃতিত্বপূর্ণ অবদান এবং সফলতার জন্য বিভিন্ন ক্যাটাগরিতে পুরস্কার প্রদান করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ