শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরাম এর ইফতার অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ৩১ মার্চ, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

আইজেএফ রিপোর্ট: দেশে অনুসন্ধানী সাংবাদিকতার ক্ষেত্রে নানামুখী চাপ ও ঝুকি রয়েছে। সরকারের পাশাপাশি গণমাধ্যমের মালিকপক্ষের স্বার্থ, করপোরেট সংস্কৃতি ও সাংবাদিকদের ব্যক্তিস্বার্থ অনুসন্ধানী সাংবাদিকতার পথে বাধা। তবে এমন চাপ বস্তুনিষ্ঠ সাংবাদিকতার জন্য বড় সুযোগ।
শনিবার (৩০ মার্চ) রাজধানীর হোটেল ফার্সে ইনভেস্টিগেটিভ জার্নালিস্টস ফোরাম (আইজেএফ) আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে ‘অনুসন্ধানী সাংবাদিকতা: প্রেক্ষাপট বাংলাদেশ’ শীর্ষক আলোচনা ও ইফতার অনুষ্ঠানে বক্তাগণ এ কথা বলেন।
বক্তাগণ বলেন, অনুসন্ধানী সাংবাদিকতা করার সাহস দিন দিন কমে যাচ্ছে, এ বিষয়ে আরো আন্তরিক ও মনোযোগী হওয়া দরকার। পাশাপশি প্রচুর গবেষণা ও বিষয়ভিত্তি পড়াশোনা করা দরকার।
অনুসন্ধানী সাংবাদিকতা করার ক্ষেত্রে বাইরের চাপ যেমন আছে, তেমনি প্রাতিষ্ঠানিক ও সাংবাদিকদের লোভ-লালসারও দায় আছে বলে মনে করেন। বক্তাগণ অনুসন্ধানী সাংবাদিকদের পেশাগত দক্ষতা ও দায়িত্বশীলতা বৃদ্ধির জন্য উন্নত প্রশিক্ষণের ব্যবস্থা গ্রহনেরও পরামর্শ দেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএমপির অতিরিক্ত কমিশনার একেএম হাফিজ আখতার বিপিএম (বার)। বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট এর ব্যবস্থাপনা পরিচালক সুভাষ চন্দ বাদল।
বিষয় ভিত্তিক আলোচনা করেন ইন্ডিয়ান মিডিয়া করেসপন্ডেন্ট এসোসিয়েশন এর সভাপতি ও আইজেএফ-এর প্রধান উপদেষ্টা কুদ্দুস আফ্রাদ, বিএফইউজের কোষাধ্যক্ষ ও আইজেএফ উপদেষ্টা খায়রুজ্জামান কামাল, দৈনিক আজকের সংবাদ সম্পাদক এসএম আবু সাঈদ।
শুভেচ্ছা বক্তব্য রাখের বাংলাদেশের আলো সম্পাদক মো. মফিজুর রহমান খান বাবু ও আইজেএফ সাধারণ সম্পাদক কে.এম আব্দুল মজিদ।
রেজাউল করিম রেজার সভাপতিত্বে অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন আইজেএফ সাংগঠনিক সম্পাদক রফিকুল ইসলাম কচি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ