শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

মতলব উত্তরে বসতঘরে আগুন, ক্ষতিগ্রস্ত পরিবারে আতঙ্ক

  • আপডেট সময় : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫
  • ২৬৯ বার পঠিত

চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ফরিদকান্দি গ্রামে কথাকাটাকাটির জেরে এক পরিবারের বসতঘরে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার রাতে এ ঘটনা ঘটে। এতে ঘরের সোফাসেটসহ আসবাবপত্র পুড়ে আনুমানিক এক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে ভুক্তভোগী পরিবার।

ক্ষতিগ্রস্ত মো. আবুল হাসান বেপারী জানান, রাতে হঠাৎ ঘরের জানালা দিয়ে আগুন ধরিয়ে দেয় দুর্বৃত্তরা। সে সময় ঘরে বিদ্যুৎ ছিল না এবং সবাই ঘুমিয়ে ছিলেন। হঠাৎ দাউ দাউ করে আগুন জ্বলতে দেখে পরিবারের সদস্যরা জেগে উঠে দ্রুত পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনেন। ফলে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা পান তারা।

তিনি অভিযোগ করে বলেন, সামান্য কথাকাটাকাটির জেরেই প্রতিপক্ষরা এ আগুন দেয়।

আবুল হাসানের এক আত্মীয় জানান, “খবর পেয়ে এসে দেখি সোফাসেট পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে, কিছুই অবশিষ্ট নেই।”

সুলতানাবাদ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুবকর সিদ্দিক খোকন বলেন, “এ ঘটনায় জড়িতদের চিহ্নিত করে দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি।”

মতলব উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রবিউল হক বলেন, “লিখিত অভিযোগ পেয়েছি। তদন্তসাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।”

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ