শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

বিআরটিএ’র সকল ধরনের ফিস গ্রহনের লক্ষ্যে এক্সিম ব্যাংক এবং সিএনএস এর মধ্যে চুক্তি স্বাক্ষর

  • আপডেট সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১১৯ বার পঠিত

 

এক্সিম ব্যাংক এবং কম্পিউটার নেটওয়ার্ক সিস্টেম (সিএনএস) লিমিটেডে মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। আজ (ফেব্রুয়ারি ২০, ২০২৪) সিএনএস এর প্রধান কার্যালয়ে আয়োজিত এক চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্বাক্ষর করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন এবং সিএনএস এর সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর মেজর (অব.) মোঃ জিয়াউল আহসান সারোয়ার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের অতিরিক্ত উপব্যবস্থাপনা পরিচালক ও আইটি ডিভিশনের প্রধান মোঃ মাহবুবুল আলম, কর্পোরেট অ্যাফেয়ার্স অ্যান্ড ব্র্যান্ডিং ডিভিশন ও মার্কেটিং ডিভিশনের প্রধান সঞ্জীব চ্যাটার্জী, সিএনএস এর ভাইস প্রেসিডেন্ট ও হেড অব অপারেশন মোহাম্মদ গোলাম মহিউদ্দীনসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্র্ধ্বতন নির্বাহীবৃন্দ।

এই চুক্তির ফলে বিআরটিএ এর নিবন্ধিত সকল ধরনের যানবাহনের ট্যাক্স টোকেন, ফিটনেস, এডভান্স ইনকাম ট্যাক্স, নাম্বর প্লেট ফিসসহ বিআরটিএ’র সকল ধরনের ফিস এক্সিম ব্যাংকের মাধ্যমে প্রদান করা যাবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ