শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

নির্বাচন পরবর্তী সহিংসতা,রূপগঞ্জে এডভোকেট এর চেম্বার ভাংচুর

  • আপডেট সময় : সোমবার, ২২ জানুয়ারি, ২০২৪
  • ১০৭ বার পঠিত

নির্বাচন পরবর্তী সহিংসতা,রূপগঞ্জে এডভোকেট এর চেম্বার ভাংচুর

নারায়ণগঞ্জের রূপগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর নির্বাচন করায় তায়েবুর রহমান নামে এক এডভোকেট এর অফিস ভাংচুর করা হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে সোমবার দুপুরে উপজেলার ভোলোবো ইউনিয়নের আতলাপুর বাজারে।
এডভোকেট তায়েবুর রহমান জানান, আতলাপুর বাজারে ’ল হেল্প সেন্টার’ নামে তার একটি আইনি পরার্মশ কেন্দ্র রয়েছে। গত ইউ,পি নির্বাচনে আমি নৌকার মনোনয়ন পেয়ে নির্বাচন করেছিলাম। উক্ত চেম্বারে সাধারন মানুষের আইনি পরামর্শের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যকলাপও পরিচালনা করে আসছিলাম। সদ্য শেষ হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সাবেক উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক শাহজাহান ভূইয়া স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করেন। সেই নির্বাচনে আমি শাহজাহান ভূইয়াকে সর্মথন করি। আর এ কারনে স্থানীয় নৌকার সর্মথক সজিব, রফিকুল ও রকির নেতৃত্বে ১৫/২০ জনের সন্ত্রাসী দল আমার অফিস ভাংচুর করেছে। দুর্বিত্তরা আমার অফিসের সাটার ভেঙ্গে ভেতরের চেয়ার, টেবিল ও অন্যান্য আসবারপত্র ভেঙ্গে চলে যায়। অফিস ভাংচুরের সময় আমি নারায়নগঞ্জ জজ কোর্টে কর্মরত ছিলাম। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এ ব্যপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, উক্ত ঘটনায় এখনো কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ