শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

কক্সবাজারে লবণ চাষীদের মাঝে ৪% মুনাফায় সোশ্যাল ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিতরণ

  • আপডেট সময় : বৃহস্পতিবার, ২৫ জানুয়ারি, ২০২৪
  • ১৪৩ বার পঠিত

কক্সবাজারে লবণ চাষীদের মাঝে ৪% মুনাফায় সোশ্যাল ইসলামী ব্যাংকের কৃষি বিনিয়োগ বিতরণ

সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে কক্সবাজারের ঈদগাঁও অঞ্চলের প্রায় একশত লবণ চাষীর মাঝে ৪% মুনাফায় কৃষি বিনিয়োগ বিতরণ করা হয়েছে। সম্প্রতি ঈদগাঁও এর প্রিন্স অব ঈদগাঁও কমিউনিটি সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এই বিনিয়োগ বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈদগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা সুবল চাকমা। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্যাংকের চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান সৈয়দ মোঃ সোহেল, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মো: মনিরুজ্জামান, এসএমই এন্ড এগ্রিকালচারাল ফাইন্যান্স ডিভিশনের প্রধান সাদাত আহমাদ খান, কক্সবাজার শাখার ব্যবস্থাপক মোঃ সাইফুিদ্দন খালেদ, ঈদগাঁও শাখার ব্যবস্থাপক মোহাম্মদ মামুন রাজীব, কোর্টবাজার শাখার ব্যবস্থ্পাক জনাব এস. এম. মাশেকুর রহমান সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও লবণ চাষীবৃন্দ।
সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম বলেন, গণমানুষের ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক কৃষি বিনিয়োগের ওপর গুরুত্ব দিচ্ছে। তাই প্রতি বছর আমরা বিভিন্ন এলাকায় কৃষিতে বিনিয়োগ দিয়ে থাকি। পর্যায়ক্রমে এই এলাকার সকল লবণ চাষীসহ দেশের অন্যান্য এলাকার কৃষকদের কাছেও এই বিনিয়োগ সুবিধা পৌঁছে দিয়ে দেশকে খাদ্যে স্বনির্ভর করতে সোশ্যাল ইসলামী ব্যাংক প্রত্যক্ষ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ