গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নতুন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী এমপিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছে ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ। দেশের সরকারি-বেসরকারি ব্যাংকে কর্মরত ও অবসরপ্রাপ্ত ব্যাংকারদের এই সংগঠনের সভাপতি ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসি. এর সিএফও ড. তাপস চন্দ্র পাল এর নেতৃত্বে আজ ২৩ জানুয়ারি সংগঠনের নেতৃবৃন্দ মন্ত্রীকে অভিনন্দন জানান ও সৌজন্য সাক্ষাৎ করেন। এসময় সংগঠনের সাধারণ সম্পাদক লায়ন হামিদুল আলম সখা, সদস্যবৃন্দ মাহবুব মোর্শেদ, মোঃ তোয়াহা, মোঃ মুকিতুল কবীর, সুমন মালাকার ও মানিকুজ্জামানসহ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। সাক্ষাৎকালে সংগঠনের নেতৃবৃন্দ ব্যাংকার্স ওয়েলফেয়ার ক্লাব বাংলাদেশ এর লক্ষ্য, উদ্দেশ্য ও ভবিষ্যত কর্মপরিকল্পনা মন্ত্রীকে অবহিত করেন।