শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর শরীয়াহ সুপারভাইজারী কমিটির ৮১তম সভা সম্প্রতি

  • আপডেট সময় : মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪
  • ২৫৪ বার পঠিত

ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ের পর্ষদ সভাকক্ষে অনুষ্ঠিত হয়। শরীয়াহ সুপারভাইজারী কমিটির কয়েকজন সম্মানিত সদস্য উক্ত সভায় ডিজিটাল প্ল্যাটফর্মে (ভিডিও কনফারেন্স-এর মাধ্যমে) অংশগ্রহণ করেন। উক্ত সভায় সভাপতিত্ব করেন ব্যাংকের শরীয়াহ সুপারভাইজারী কমিটির সম্মানিত চেয়ারম্যান জনাব মাওলানা মুফতী শাহেদ রহমানী। সভায় ব্যাংকের সার্বিক কার্যক্রমে শরীয়াহ পরিপালনের উপর গুরুত্ব আরোপ করে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।

সভায় অন্যান্যদের মধ্যে শরীয়াহ সুপারভাইজরী কমিটির সম্মানিত সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আব্দুর রশীদ, জনাব মাওলানা মোহাম্মাদ সাদেকুল ইসলাম, জনাব ড. মুফতী ইউসুফ সুলতান ও জনাব মাওলানা শাহ মোহাম্মদ ওয়ালী উল্লাহ, ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জনাব মোসলেহ উদ্দীন আহমেদ, ব্যাংকের চীফ ফাইন্যান্সিয়াল অফিসার জনাব মোঃ জাফর ছাদেক, এফসিএ এবং ব্যাংকের শরীয়াহ সেক্রেটারিয়েট-এর প্রধান জনাব মাওলানা মোঃ ফরিদ উদ্দিন উপস্থিত ছিলেন।

পবিত্র কোরআন থেকে তিলাওয়াতের মাধ্যমে যথারীতি সভার আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয় এবং ব্যাংকের উত্তরোত্তর সমৃদ্ধি ও কল্যাণ কামনা করে বিশেষ দো‘আ ও মুনাজাতের মাধ্যমে সভার সমাপ্তি ঘোষণা করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ