শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

ব্র্যাক ব্যাংক ফুটবল দলের ‘ট্যালেন্ট হান্ট’ আয়োজন

  • আপডেট সময় : সোমবার, ২২ এপ্রিল, ২০২৪
  • ৩৭৩ বার পঠিত

ঢাকা, রবিবার, ২১ এপ্রিল ২০২৪: ব্র্যাক ব্যাংক ফুটবল টিম গড়তে সম্প্রতি এক ট্যালেন্ট হান্ট- এর আয়োজন করেছে ব্র্যাক ব্যাংক। গতবারের মতো এবারও আয়োজিত হচ্ছে ‘শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্ট ২০২৪’। টুর্নামেন্টের প্রস্তুতি হিসেবে, শুদ্ধাচার এবং সহকর্মীদের কল্যাণের প্রতি প্রতিশ্রুতির অংশ হিসেবে এই ট্যালেন্ট হান্ট আয়োজন করেছে ব্যাংকটি। ‘শুদ্ধাচার’, ব্র্যাক ব্যাংকের মূল্যবোধগুলির অন্যতম, যার ব্যাপ্তি রয়েছে ব্যাংকের প্রতিটি কার্যক্রমে। ফুটবল দল গঠনে সবার জন্য সমান সুযোগ ও স্বচ্ছতা নিশ্চিত করতে দেশজুড়ে ব্যাংকের ফুলটাইম কর্মীদের অংশগ্রহণের মধ্য দিয়ে এই ট্যালেন্ট হান্টের আয়োজন করা হয়। দলে স্থান-প্রত্যাশী ব্যাংকের প্রায় ১০০ জন কর্মী চারদিন-ব্যাপী এই আয়োজনে অংশ নিয়ে নিজেদের ফুটবল দক্ষতা প্রদর্শন করেছেন। খেলোয়াড় নির্বাচনে এমন উদ্যোগ ব্যাংকের অন্তর্ভুক্তিমূলক সংস্কৃতির প্রতিফলন।

আসন্ন টুর্নামেন্টে ব্র্যাক ব্যাংকের হয়ে প্রতিনিধিত্ব করার জন্য ২০ জন প্রতিভাবান খেলোয়াড়কে বেছে নেওয়া হয়েছে। দলের পারফরমেন্স এবং খেলোয়ারদের শারীরিক ও মানসিক সুস্থতার জন্য ব্র্যাক ব্যাংক সাফ “বি” (SAFF“B”) ডিপ্লোমাধারী একজন পেশাদার কোচও নিয়োগ দিয়েছে।

খেলোয়াড় নির্বাচন এবং আসন্ন ফুটবল টুর্নামেন্টে ব্র্যাক ব্যাংকের মূল্যবোধ প্রদর্শনীর তাৎপর্য সম্পর্কে মন্তব্য করে ব্র্যাক ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও, সেলিম আর. এফ. হোসেন বলেন, “ব্র্যাক ব্যাংকের মূল ভিত্তিই হলো শুদ্ধাচার। এই ট্যালেন্ট হান্ট আয়োজনের মাধ্যমে আমরা নিরপেক্ষতা এবং স্বচ্ছতাকে অগ্রাধিকার দিয়েছি, যেখানে ফুটবলের প্রতি আগ্রহ ও ভালোবাসা থাকা আমাদের প্রত্যেক সহকর্মীরা তাঁদের নৈপূণ্য প্রদর্শনের সুযোগ পেয়েছেন। খেলোয়াড় নির্বাচনে আমাদের এই প্রক্রিয়া খেলোয়াড়দের দক্ষতা এবং টিমওয়ার্কের সাথে প্রতিষ্ঠানের মূল্যবোধের সম্পৃক্ততার পরিচায়ক। আমি আত্মবিশ্বাসী যে, শেখ হাসিনা আন্তঃব্যাংক ফুটবল টুর্নামেন্টের মতো একটি সম্মানজনক প্রতিযোগিতায় আমাদের খেলোয়াড়রা ব্যাংকের মূল্যবোধগুলোকে সমুন্নত রাখবে এবং মাঠের পারফরমেন্স দিয়ে আমাদের গর্বিত করবে।”

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ