শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও পিএইচএ-এর মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২৬৫ বার পঠিত

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন (আইবিএফ) এবং প্ল্যানেটারি হেলথ একাডেমিয়া (পিএইচএ)-এর মধ্যে স্বাস্থ্যশিক্ষা বিষয়ক এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। ২৯ ফেব্রুয়ারি ২০২৪ পিএইচএ-এর চেয়ারপারসন ড. তাসবিরুল ইসলাম এবং আইবিএফ-এর নির্বাহী পরিচালক ইঞ্জিঃ মোহাম্মদ আলী নিজ নিজ প্রতিষ্ঠানে পক্ষে এ চুক্তি স্বাক্ষর করেন। আইবিএফ দেশের বৃহত্তম বেসরকারি স্বাস্থ্যসেবাপ্রতিষ্ঠান যা ২১টি হাসপাতালের মাধ্যমে জনসাধারণকে স্বাস্থ্যসেবা প্রদান করছে।

এছাড়া আইবিএফ-এর ১টি মেডিকেল কলেজ, ১টি নার্সিং কলেজ, ১টি নার্সিং ইনস্টিটিউট এবং ১টি স্বাস্থ্য প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে। আইবিএফ এ পর্যন্ত ২০ মিলিয়নেরও বেশি লোককে স্বাস্থ্যসেবা প্রদান করেছে। এ প্রতিষ্ঠান ১,১০৭ জন ডাক্তার, ১,৪৫৫ জন নার্স এবং ৭৯৩ জন স্বাস্থ্য প্রযুক্তিবিদ তৈরি করেছে। পিএইচএ হলো প্রবাসী বাংলাদেশী এবং বাংলাদেশি চিকিৎসক, গবেষক এবং শিক্ষাবিদদের দ্বারা গঠিত বৃহত্তম স্বাস্থ্যসেবা সংস্থা। এই চুক্তির ফলে পিএইচএ ও আইবিএফ পারস্পরিক সহযোগিতামূলক প্রচেষ্টার মাধ্যমে একটি নেটওয়ার্ক গড়ে উঠবে। এর মাধ্যমে বিশ্বব্যাপী তরুণ চিকিৎসক এবং স্বাস্থ্যসেবা পেশাদারদের প্রশিক্ষিত করার জন্য একটি সুযোগ তৈরি হবে। এছাড়া আন্তর্জাতিক ফেলোশিপ প্রোগ্রাম বিনিময় ও গবেষণা প্রস্তাবনা তৈরি এবং যৌথ উদ্যোগে কাজের সুযোগ তৈরি হবে। পিএইচএ ও আইবিএফ দুটি জনহিতকর প্রতিষ্ঠান যারা একই লক্ষ্যে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে পিএইচএ-এর ট্রাস্টি ড. চৌধুরী এইচ. আহসান, ড. নাসের খান, ড. মোঃ জাকের উল্লাহ এবং ওমর শরীফ এবং আইবিএফ-এর চেয়ারম্যান প্রফেসর ডা. কাজী শহীদুল আলম, ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, এক্সিকিউটিভ কমিটির চেয়ারম্যান ডা. তানভীর আহমেদ, হাসপাতাল কমিটির চেয়ারম্যান মোঃ কামরুল হাসান, শিক্ষা ও সমাজকর্ম কমিটির চেয়ারম্যান প্রফেসর ড. মোঃ ফসিউল আলম, আইবিএফ-এর সদস্য সৈয়দ আবু আসাদ, শওকত হোসেন, এফসিএ ও ব্যারিস্টার আবু সাঈদ মোহাম্মদ কাশেম উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ