শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

ইসলামী ব্যাংক ফাউন্ডেশন ও আইসিএমএবির মধ্যে কর্পোরেট চুক্তি স্বাক্ষর

  • আপডেট সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৩৩ বার পঠিত

 

ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে ছাড়কৃত মূল্যে চিকিৎসা সেবা প্রদানের লক্ষ্যে ইসলামী ব্যাংক ফাউন্ডেশন (আইবিএফ) ও ইনস্টিটিউট অব কস্ট এন্ড ম্যানেজমেন্ট একাউন্টিং অব বাংলাদেশ (আইসিএমএবি)-এর মধ্যে একটি কর্পোরেট চুক্তি স্বাক্ষরিত হয়েছে। এ চুক্তির ফলে আইবিএমএবি-এর সকল ফেলো মেম্বার ও তাদের পরিবারবর্গ এবং রেজিস্ট্রার্ড শিক্ষার্থীগণ ইসলামী ব্যাংক হাসপাতালসমূহে বিশেষ ডিসকাউন্ট মূল্যে চিকিৎসা সেবা গ্রহণ করতে পারবেন। সম্প্রতি ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক মোহাম্মদ আলী ও আইসিএমএবি এর নির্বাহী পরিচালক ড. মোহাম্মদ জাকারিয়া মাসুদ এ সংক্রান্ত চুক্তি স্বাক্ষর করেন।

ইসলামী ব্যাংক ফাউন্ডেশনের চেয়ারম্যান ও ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি-এর পরিচালক প্রফেসর ডা. কাজী শহীদুল আলম প্রধান অতিথি হিসেবে এ সময় উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইবিএফ-এর ভাইস চেয়ারম্যান প্রফেসর ড. মোহাম্মদ সালেহ জহুর, আইবিএফ-এর ইসি চেয়ারম্যান ও ইসলামী ব্যাংকের ভাইস চেয়ারম্যান ডা. তানভীর আহমদ, ইসলামী ব্যাংকের পরিচালক ও আইবিএফ সদস্য মো. কামরুল হাসান, সৈয়দ আবু আসাদ, আবু সাঈদ মুহাম্মদ কাশেম এবং আইসিএমএবি-এর প্রেসিডেন্ট প্রফেসর ড. মোঃ সেলিম উদ্দিন, এফসিএ, এফসিএমএ ও ভাইস প্রেসিডেন্ট মাহতাব উদ্দিন আহমেদ, এফসিএমএ। এসময় আইবিএফ ও আইসিএমএবি-এর উর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

এছাড়া আইসিএমএবি কর্তৃক আয়োজিত ‘টংব ঐবধৎঃ, কহড়ি ঐবধৎঃ’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। আইবিএফ নির্বাহী কমিটির চেয়ারম্যান ডাঃ তানভীর আহমদ সেমিনারে প্রধান আলোচক হিসেবে বক্তব্য প্রদান করেন। আইবিএফ-এর উদ্যোগে আইসিএমবিএ ভবন প্রাঙ্গনে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ