শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

দিনাজপুরের খানসামায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ক্ষুদ্র বিনিয়োগ বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ২৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১২৯ বার পঠিত

 

সোশ্যাল ইসলামী ব্যাংকের উদ্যোগে দিনাজপুরের খানসামায় স্বল্প মুনাফায় ক্ষুদ্র বিনিয়োগ ও ভুট্টাচাষীদের মধ্যে ৪% মুনাফায় বিনিয়োগ বিতরণ করা হয়েছে। ২২ফেব্রুয়ারি এসআইবিএল এর রানীরবন্দর শাখার আয়োজনে গোয়ালডিহি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত বিনিয়োগ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ হাবীবুর রহমান এবং প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন খানসামা উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ তাজ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান মোঃ শাহরিয়ার খান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই কোম্পানি পিএলসি, রাজশাহী এর নির্বাহী পরিচালক জনাব মোহাম্মদ শহীদ হোসেন, ব্যাংকের এসএমই বিভাগের প্রধান জনাব মোঃ সাদাত আহমদ খান ও রানীরবন্দর শাখার ব্যবস্থাপক জনাব মোঃ আওলাদ হোসেন সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, তিন শতাধিক ভুট্টাচাষীসহ অন্যান্য কৃষক ও ব্যাংকের কর্মকর্তাগণ।
প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ হাবীবুর রহমান বলেন, কৃষিখাতে বিনিয়োগ বিতরণ বাংলাদেশ সরকারের একটি অগ্রাধিকার প্রাপ্ত খাত। এই খাতে বিনিয়োগের বিপরীতে আদায়ও খুব ভালো। বিগত বছরের ক্রমবর্ধমান বিনিয়োগ এবং শতভাগ আদায়ের সফলতার ধারাবাহিকতায় এবার তৃতীয়বারের মত বেশ বড় পরিসরে ১৫২ জন কৃষককে ১১৬.৭০ লক্ষ টাকা বিনিয়োগ বিতরণ করা হচ্ছে। ভবিষ্যতে এই খাতে বিনিয়োগ বৃদ্ধি করার আশাবাদ ব্যক্ত করেন তিনি।
প্রধান আলোচক মোঃ তাজ উদ্দিন সোশ্যাল ইসলামী ব্যাংকের এই উদ্যোগের প্রশংসা করেন। তিনি বলেন, দিনাজপুর জেলার এই অঞ্চল ভূট্টা চাষে অত্যন্ত জনপ্রিয়তা অর্জন করেছে। তিনি আশা প্রকাশ করেন, সোশ্যাল ইসলামী ব্যাংকের রানীরবন্দর শাখা হতে নেয়া কৃষি ও ক্ষুদ্র বিনিয়োগ বিতরণ ও আদায়ের এই কার্যক্রম বিগত বছরের ন্যায় চলতি বছরেও সফলতার সাথে পরিচালিত হবে ও পর্যায়ক্রমে সম্প্রসারিত হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ