শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

চট্টগ্রামে সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘‘বিজনেস রিভিউ মিটিং অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯৮ বার পঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংক- এর চট্টগ্রাম অঞ্চলের ‘‘বিজনেস রিভিউ মিটিং’’ ১৭ ফেব্রুয়ারি শহরের লা এ্যারিস্ট্রাক্রেসি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান এবং চট্টগ্রাম অঞ্চলের আঞ্চলিক প্রধান সৈয়দ মোহাম্মদ সোহেল। চট্টগ্রামের বিভিন্ন শাখার ব্যবস্থাপক, অপারেশন ম্যানেজার এবং উপশাখা ইনচার্জসহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীগণ সভায় অংশগ্রহণ করেন। সভায় চট্টগ্রাম অঞ্চলের সার্বিক ব্যবসা পরিস্থিতি পর্যালোচনা করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম প্রধান অতিথির বক্তব্যে বলেন, দেশের সুষম ও টেকসই প্রবৃদ্ধি ও উন্নয়নের জন্য বন্দর নগরী চট্টগ্রামের ভূমিকা অপরিসীম। সোশ্যাল ইসলামী ব্যাংক এ অঞ্চলের ব্যবসা বানিজ্য সম্প্রসারন ও দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রেখে চলেছে। আমদানি ও রপ্তানি বাণিজ্য, রেমিট্যান্স আহরণ, ডিপোজিটসহ ব্যাংকের বিভিন্ন সূচকে সোশ্যাল ইসলামী ব্যাংকের ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে বলে তিনি উল্লেখ করেন। এই ধারা অব্যাহত রাখতে তিনি সকলকে আরও মনোযোগী হয়ে কাজ করার আহবান জানান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ