শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

এক্সিম ব্যাংকের বাৎসরিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৮৮ বার পঠিত

চলতি বছরে কাঙ্খিত ফলাফল অর্জনে ব্যবসায়িক পরিকল্পনা প্রণয়নের লক্ষে এক্সিম ব্যাংকের বাৎসরিক ব্যবসা উন্নয়ন সম্মেলন ২০২৪ অনুষ্ঠিত হয়েছে । আজ ১৭ ফেব্রুয়ারি, ২০২৪ এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃহুমায়ূন কবির ও শাহ্ধসঢ়; মোঃ আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক শেখ বশীরুল ইসলাম, মোহাঃ জসিম উদ্দিন ভূঞা, মাকসুদা খানম, সকল শাখা ব্যবস্থাপক এবং উপশাখা ইনচার্জসহ প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ।

প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার বলেন, বর্তমানে এক্সিম ব্যাংক দেশের ব্যাংকিং সেক্টরে একটি সুদৃড় আর্থিক অবস্থান তৈরি করেছে। এই অবস্থানকে কাজে লাগিয়ে উৎকর্ষতার দিকে এগিয়ে যেতে হবে এবং দেশের আর্থ-সামাজিক উন্নয়নে ভূমিকা রাখতে হবে। সভাপতির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন ব্যাংকের সার্বিক কার্যক্রম এবং ব্যবসায়িক সম্ভাবনা নিয়ে আলোচনা করে কিভাবে কাঙ্খিত ফলাফল অর্জন করা যায় সে বিষয়ে সুস্পষ্ট কর্মপরিকল্পনা প্রদান করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ