শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

মার্কেন্টাইল ব্যাংকের ট্রেইনি অ্যাসিসটেন্ট অফিসারদের চতুর্থ ধাপের বুনিয়াদি প্রশিক্ষণ শুরু

  • আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৪৮ বার পঠিত

মার্কেন্টাইল ব্যাংকের ট্রেইনি অ্যাসিসটেন্ট অফিসারদের চতুর্থ ধাপের দুই সপ্তাহ মেয়াদী বুনিয়াদি প্রশিক্ষণ সম্প্রতি শুরু হয়েছে। প্রশিক্ষণে ব্যাংকের বিভিন্ন শাখার ৩৭ জন কর্মকর্তা অংশ নেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী কোর্সের উদ্বোধন করেন। উদ্বোধনী বক্তব্যে তিনি ব্যাংকের সার্কুলার ও গাইডলাইন্সের আলোকে দৈনন্দিন কার্য সম্পাদনের পাশাপাশি গ্রাহক সেবা প্রদানের ক্ষেত্রে আন্তরিক হওয়ার জন্য প্রশিক্ষণার্থীদের নির্দেশ দেন। এছাড়া সততা এবং নৈতিকতার সাথে দৈনন্দিন দায়িত্ব পালনের জন্যও তিনি অংশগ্রহণকারী কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। ব্যাংকের সিএফও তাপস চন্দ্র পাল, পিএইচডি উদ্বোধনী অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য প্রদানের পাশাপাশি প্রশিক্ষণে একটি সেশন পরিচালনা করেন। মার্কেন্টাইল ব্যাংক ট্রেনিং ইনস্টিটিউটের অধ্যক্ষ জাভেদ তারিকের সঞ্চালনায় উদ্বোধনী অনুষ্ঠানে সমন্বয়কারীর দায়িত্ব পালন করেন অনুষদ সদস্য শাহীন আক্তার।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ