শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

সোনালী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৫৫ বার পঠিত

সোনালী ব্যাংক ও সাউথইস্ট ব্যাংকের মধ্যে চুক্তি স্বাক্ষর

 

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’তে যুক্ত হয়েছে সাউথইস্ট ব্যাংক পিএলসি। ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে সাউথইস্ট ব্যাংকের মোবাইল ফিনান্সিয়াল সার্ভিস ‘টেলিক্যাশ’ এবং ইন্টারনেট ব্যাংকিং পোর্টালের মাধ্যমে গ্রাহকদের চালান, ইউটিলিটি বিল, সর্বজনীন পেনশনের কিস্তি এবং বিভিন্ন সেবার বিপরীতে নির্ধারিত ফি-চার্জ অনলাইনে পরিশোধে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

১২ ফেব্রুয়ারি, সোমবার সোনালী ব্যাংকের প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির ম্যানেজিং ডিরেক্টর নুরুদ্দিন মোঃ সাদেক হোসাইন। সোনালী ব্যাংকের পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এবং সাউথইস্ট ব্যাংকের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর নুরুদ্দিন মোঃ সাদেক হোসাইন চুক্তিতে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, জেনারেল ম্যানেজারবৃন্দ এবং সাউথইস্ট ব্যাংক পিএলসির ঊর্ধ্বতন কর্মকর্তারাসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ