শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

রাজশাহীতে সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘‘বিজনেস ডেভেলপমেন্ট মিটিং ’’ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৮ বার পঠিত

রাজশাহীতে সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘‘বিজনেস ডেভেলপমেন্ট মিটিং ’’ অনুষ্ঠিত

 

সোশ্যাল ইসলামী ব্যাংক- এর রাজশাহী অঞ্চলের বিজনেস ডেভেলপমেন্ট মিটিং ১০ ফেব্রুয়ারি স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। এসময় উপস্থিত ছিলেন ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান এবং রাজশাহী অঞ্চলের আঞ্চলিক প্রধান মোঃ শাহরিয়ার খান। রাজশাহী অঞ্চলের শাখা ব্যবস্থাপকগণ, উপশাখা ইনচার্জগণ সহ অন্যান্য কর্মকর্তাগণ সভায় যোগদান করেন। সভায় এ অঞ্চলের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়। প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক জাফর আলম বলেন যে, বৈদেশিক বাণিজ্য ও রেমিট্যান্স আহরণসহ ব্যাংকের সকল সূচকে ইতিবাচক ধারা অব্যাহত রয়েছে। রেমিট্যান্স আহরণে সোশাল ইসলামী ব্যাংক এখন দ্বিতীয় অবস্থানে রয়েছে। সফলতার এই ধারাবাহিকতা বজায় রাখার জন্য তিনি সকলকে ধন্যবাদ জানান এবং বিগত বছরের ন্যায় চলতি বছরেও ব্যাংকের লক্ষমাত্রা অর্জনে সকলের সম্মিলিত প্রচেষ্টার আহ্বান জানান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ