শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

বেগমগঞ্জে কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের ২০০০ বস্তা সার অনুদান

  • আপডেট সময় : শনিবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২০৬ বার পঠিত

বেগমগঞ্জে কৃষকদের মাঝে মার্কেন্টাইল ব্যাংকের ২০০০ বস্তা সার অনুদান

 

মার্কেন্টাইল ব্যাংক পিএলসি. নোয়াখালীর বেগমগঞ্জে বিশেষ সিএসআর ফান্ডের আওতায় কৃষকদের মাঝে সার বিতরণ করেছে। গতকাল ০৯ ফেব্রুয়ারি শুক্রবার মার্কেন্টাইল ব্যাংকের পরিচালক ও মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল প্রধান অতিথি হিসেবে বেগমগঞ্জের ১৬টি ইউনিয়নের ২০০০ কৃষকদের মাঝে ২০০০ বস্তা সার বিতরণ করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী। এসময় মার্কেন্টাইল ব্যাংক কুমিল্লা-নোয়াখালী রিজিয়নের প্রধান ও এসভিপি ফরিদ উদ্দিন আহমেদ ভূঁইয়া, চৌমুহনী শাখা প্রধান ও ভিপি মাহবুব জামিল ও ব্যাংকের এগ্রিকালচার ক্রেডিট ডিভিশনের প্রধান ও এফভিপি মোহাম্মদ সফরুজ্জামান খান উপস্থিত ছিলেন।

এসময় বক্তব্য দেন ২নং গোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ মোশাররফ হোসেন মিন্টু, ১১নং দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান আবেদ সাইফুল কালাম ও ১৬নং কাদিরপুর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ সালাহ উদ্দিন । অনুষ্ঠানে বেগমগঞ্জের ১৬টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, গণ্যমান্য ব্যক্তি ও বিপুলসংখ্যক কৃষক উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ