শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

এনসিসি ব্যাংক পিএলসি. এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

  • আপডেট সময় : মঙ্গলবার, ৬ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৯১ বার পঠিত

এনসিসি ব্যাংক পিএলসি. এর বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

সেবার মান বৃদ্ধির মাধ্যমে ব্যাংকের ব্যবসা সম্প্রসারণের লক্ষ্যে এনসিসি ব্যাংক পিএলসি. এর দুইদিন-ব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ কক্সবাজারের সী পার্ল বীচ রিসোর্ট এ অনুষ্ঠিত হয়েছে। ব্যাংকের চেয়ারম্যান মোঃ আবুল বাশার প্রধান অতিথি হিসেবে সম্মেলনের উদ্বোধন করেন।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম. শামসুল আরেফিন-এর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে ব্যাংকের ভাইস-চেয়ারম্যান সোহেলা হোসেন, প্রাক্তন চেয়ারম্যান ও নির্বাহী কমিটির চেয়ারম্যান এস. এম. আবু মহসীন, প্রাক্তন চেয়ারম্যান ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান আলহাজ্জ্ব মোঃ নূরুন নেওয়াজ, পরিচালক ও প্রাক্তন চেয়ারম্যান আমজাদুল ফেরদৌস চৌধুরী, পরিচালক ও প্রাক্তন ভাইস-চেয়ারম্যান খায়রুল আলম চাকলাদার, স্বতন্ত্র পরিচালক ও অডিট কমিটির চেয়ারম্যান ওবায়েদ উল্লাহ আল মাসুদ এবং স্বতন্ত্র পরিচালক মীর সাজেদ উল বাসার এফসিএ বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অন্যান্যের মধ্যে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ মোঃ রাফাত উল্লা খান, মোঃ মাহবুব আলম ও মোঃ জাকির আনাম এবং সিনিয়র ম্যানেজমেন্ট টীমের সদস্যবৃন্দসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। সম্মেলনে প্রাইসওয়াটারহাউসকুপার্স (পিডব্লিউসি) বাংলাদেশ এর ম্যানেজিং পার্টনার মামুন রশীদ অতিথি বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

প্রধান অতিথির বক্তৃতায় চেয়ারম্যান মোঃ আবুল বাশার বিগত বছরের অর্থনীতির বিভিন্ন চ্যালেঞ্জ মোকাবেলা করে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করার জন্য সকলকে অভিন্দন জানান। তিনি বলেন, ব্যাংকের ব্যবসার পরিধি দ্রুত বৃদ্ধি পাচ্ছে, সেজন্য আমাদের আরো আন্তরিকতার সাথে সেবার মান অক্ষুন্ন রাখতে হবে এবং স্ব স্ব এলাকায় ব্যবসার নতুন নতুন ক্ষেত্র চিহ্নিত করতে হবে। আগামী দিনেও ব্যাংকের অগ্রযাত্রা অব্যাহত রাখতে এবং সুনাম বৃদ্ধিতে আন্তরিকভাবে কাজ করার জন্য শাখা ব্যবস্থাপকসহ সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানান।

স্বাগত ভাষণে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী (চলতি দায়িত্ব) এম. শামসুল আরেফিন ব্যাংকের বিভিন্ন আর্থিক সূচকের উন্নতির কথা তুলে বলেন, বিগত বছরে তীব্র ডলার সঙ্কট ও বৈশ্বিক অর্থনৈতিক মন্দা সত্ত্বেও ব্যাংকের ঋণ, বিনিয়োগ, মোট সম্পদ, রেমিট্যান্স, বকেয়া ঋণ আদায়ের পরিমাণ বৃদ্ধি পেয়েছে, অন্য দিকে তহবিল সংগ্রহ ব্যয় ও খেলাপি ঋণের পরিমাণ হ্রাস পেয়েছে। এছাড়া, সম্মেলনে চলতি বছরে ব্যাংকের বিভিন্ন ব্যবসায় কৌশল নিয়ে তিনি আলোচনা করেন।

ব্যাংকের পরিচালকবৃন্দ তাদের বক্তব্যে আধুনিক তথ্য প্রযুক্তির অধিকতর ব্যবহারের মাধ্যমে উন্নততর গ্রাহকসেবা নিশ্চিত করে ব্যাংকের ব্যবসা বৃদ্ধির উপর জোর তাগিদ দেন যাতে বিদ্যমান প্রতিযোগিতামূলক পরিস্থিতিতে এনসিসি ব্যাংক এর অবস্থান সুদৃঢ় থাকে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ