শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

সোনালী ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মধ্যে চু্ক্তি

  • আপডেট সময় : সোমবার, ৫ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২৯৫ বার পঠিত

সোনালী ব্যাংক ও রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের মধ্যে চু্ক্তি

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সেবাগ্রহীতা বিভিন্ন স্কুল-কলেজের বেতন, ফি ও চার্জ আদায় এবং ওয়েব বেইজড স্পট ক্যাশ বৈদেশিক রেমিট্যান্স রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের শাখার মাধ্যমে পরিশোধের লক্ষে দুই ব্যাংকের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ০১ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার সোনালী ব্যাংক পিএলসির প্রধান কার্যালয়ের কনফারেন্স কক্ষে চুক্তি স্বাক্ষর শেষে চুক্তিপত্র হস্তান্তর করেন সোনালী ব্যাংক পিএলসির সিইও এন্ড ম্যানেজিং ডিরেক্টর মোঃ আফজাল করিম এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ। সোনালী ব্যাংক পিএলসির পক্ষে ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস এবং রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের পক্ষে ম্যানেজিং ডিরেক্টর নিরঞ্জন চন্দ্র দেবনাথ চুক্তিতে স্বাক্ষর করেন। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মীর মোফাজ্জল হোসেন, কাজী মোঃ ওয়াহিদুল ইসলাম, পারসুমা আলম, জেনারেল ম্যানেজার মোঃ নুরূন নবী, কাজী মোঃ মফিজুল ইসলাম, ডেপুটি জেনারেল ম্যানেজার মোহাম্মদ ইসমাইল, মোঃ আতিকুর রহমান, মোঃ জহিরুল ইসলাম, রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার মোঃ আবুল কালাম, মোঃ মুখলেসুর রহমান ও এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোঃ আতিকুর রহমানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এই চুক্তির ফলে ঘরে বসে সোনালী ই-সেবা অ্যাপের মাধ্যমে দেশ ও বিদেশ হতে দিন-রাত ২৪ ঘণ্টা রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের সেবাগ্রহীতা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের বেতন, ফি ও চার্জ পরিশোধ করতে পারবেন। এছাড়া রাজশাহী কৃষি উন্নয়ন ব্যাংকের ৩৮৩টি শাখার মাধ্যমে সোনালী ব্যাংক পিএলসির গ্রাহকগণ বৈদেশিক রেমিট্যান্স গ্রহণ করতে পারবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ