বাংলা কিউআর সম্প্রসারণের জন্য আহসান উল্লাহ ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি (AUST) এর ক্যাম্পাস প্রাঙ্গণে বাংলাদেশ ব্যাংকের ্য়ঁড়ঃ;ক্যাশলেস বাংলাদেশ্য়ঁড়ঃ; উদ্যোগের আওতায় পূবালী ব্যাংক পিএলসি একটি ব্যাংকিং বুথ চালু করেছে। (অটঝঞ) এর উপাচার্য (ভারপ্রাপ্ত) ড. মোহাম্মদ মাহবুবুর রহমান বুথের উদ্বোধন করেন। অনুষ্ঠানে বাংলাদেশ ব্যাংকের পরিচালক (পিএসডি) মোঃ শরাফত উল্লাহ খান ও পূবালী ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোঃ শাহনেওয়াজ খান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন (অটঝঞ) এর উপদেষ্টা (ছাত্রকল্যাণ) প্রফেসর ডাঃ মোঃ মিজানুর রহমান। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন পূবালী ব্যাংকের এ.কে.এম. আব্দুর রকিব (উপ- মহাব্যবস্থাপক ও অঞ্চলপ্রধান), মোঃ রবিউল আলম (ডিজিএম ও এডিসি ডিভিশন প্রধান), নাজিম আহমেদ (এজিএম, এডিসি ডিভিশন), গোলাম মোঃ জুনাইদ (এজিএম ও শাখা ব্যবস্থাপক, তেজগাঁও শাখা) এবং বাংলাদেশ ব্যাংকের ডেপুটি ডিরেক্টর হাবিবুর রহমান। মোবাইল অ্যাপের মাধ্যমে বাংলা কিউআর এবং অন্যান্য ডিজিটাল ব্যাংকিং পরিষেবা, ই-কেওয়াইসি- এর মাধ্যমে স্ব-নিবন্ধন পরিষেবা ইত্যাদি সম্পর্কে সচেতনতা বাড়াতে ব্যাংকিং বুথটি প্রতিষ্ঠানের ছাত্র ও শিক্ষকদের মধ্যে প্রচারণা চালাবে।