শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশন

  • আপডেট সময় : শনিবার, ৩ ফেব্রুয়ারি, ২০২৪
  • ৪১৭ বার পঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশন

 

মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি ও পুরষ্কার প্রদান করল সোশ্যাল ইসলামী ব্যাংক সোশ্যাল ইসলামী ব্যাংক ২০২২ সালের এসএসসি ও এইচএসসি/সমমান পর্যায়ে কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য এসআইবিএল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের বৃত্তি প্রদান করেছে। সম্প্রতি খুলনার সিএসএস আভা সেন্টারে আয়োজিত এক অনুষ্ঠানে সোশ্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম খুলনা অঞ্চলের মেধাবী ছাত্র-ছাত্রীদের হাতে এককালীন বৃত্তির টাকা, ক্রেস্ট ও সার্টিফিকেট তুলে দেন। অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ, জনাব আব্দুল হান্নান খান ও জনাব মোহাম্মদ হাবীবুর রহমান, খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান জনাব মোহাম্মদ মোসলে উদ্দিন ও মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন বিভাগের প্রধান মোঃ মনিরুজ্জামান সহ ব্যাংকের অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহীগণ এবং শিক্ষার্থীদের অভিভাবকগণ উপস্থিত ছিলেন। ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, বর্তমানে এসআইবিএল পরিবারের মেধাবী সন্তানদের পুরষ্কৃত করা হলেও আগামীতে এর পরিসর বাড়বে। তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীরা দেশের ভবিষ্যত এবং দেশ গড়ার কারিগর। সকলের উজ্জ্বল ভবিষ্যত ও উত্তোরোত্তর সাফল্য কামনা করেন তিনি।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ