শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

মিরপুরের শেওড়াপাড়ায় দরিদ্র ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলো -২৫

  • আপডেট সময় : সোমবার, ২৯ জানুয়ারি, ২০২৪
  • ১৫৭ বার পঠিত

স্থানীয় যুবসংঘ RUN-২৫-এর উদ্যোগে রাজধানীর মিরপুরে অসহায় ও ছিন্নমূল চার শতাধিক শীতার্ত পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। এ উপলক্ষ্যে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ১৪নং ওয়ার্ড কাউন্সিলর জনাব হুমায়ুন রশিদ জনি এবং সভাপতিত্ব করেন RUN-২৫-এর প্রেসিডেন্ট ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ফার্স্ট এসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট জনাব মনিরুজ্জামান চৌধুরী। এসময় RUN-২৫-এর সংগঠক জুয়েল, সুমন, সুজন, কাবলী, মামুন, সম্রাট, আশরাফ, শিমুল, কবির, সোহাগ, রাজুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

স্থানীয় কাউন্সিলর হুমায়ূন রশিদ জনি বলেন, RUN-২৫-সব সময়ই জনগণ ও সমাজের কল্যাণে কাজ করে আসছে। শীতার্তদের শীতবস্ত্র, করোনাকালীন খাদ্য সহায়তাসহ যখন যেমন প্রয়োজন সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে সংগঠনটি।

এ সময় সংগঠনের সভাপতি মনিরুজ্জামান চৌধুরী বলেন, ১৯৯৭সালে আত্মপ্রকাশ করা যুবসংঘ RUN-২৫-  প্রতিষ্ঠালগ্ন থেকেই বিভিন্ন দূর্যোগে দূর্গত মানুষের পাশে থেকে কাজ করে আসছে। ১৯৯৮ সালের বন্যা কবলিতদের সহায়তা, করোনাকালীন মাস্ক, স্যানিটাইজার, করোনাভাইরাস নিষ্ক্রিয়করণ চেম্বার, খাদ্য ও চিকিৎসা সামগ্রী প্রদান, শীতবস্ত্র প্রদানসহ বিভিন্ন মসজিদ, মাদ্রাসা ও সামাজিক প্রতিষ্ঠানে আর্থিক সহায়তা করে আসছে সংগঠনটি। ভবিষ্যতেও RUN-২৫-এর এই মহতী কার্যক্রম অব্যাহত থাকবে বলে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন তিনি ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ