শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

খুলনায় সোশ্যাল ইসলামী ব্যাংকের ‘‘বিজনেস ডেভেলপমেন্ট মিটিং’’ অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২৮ জানুয়ারি, ২০২৪
  • ১৬০ বার পঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংক- এর খুলনা অঞ্চলের ‘‘বিজনেস ডেভেলপমেন্ট মিটিং’’ ২৭ জানুয়ারি খুলনার সিএসএস আভা সেন্টারে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান মোঃ মনিরুজ্জামান, খুলনা অঞ্চলের আঞ্চলিক প্রধান মোহাম্মদ মোসলেহ উদ্দিন, খুলনা অঞ্চলের সকল শাখার ব্যবস্থাপক সহ অন্যান্য ঊর্ধ্বতন নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ। সভায় খুলনা অঞ্চলের সার্বিক ব্যবসা পরিস্থিতি নিয়ে পর্যালোচনা করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, বৈশি^ক নানা প্রতিকূলতার মধ্যেও আমাদের ব্যাংকের সব সূচক ইতিবাচক ধারায় রয়েছে এবং ইতিমধ্যে আমরা ২০২৪ সালের বাজেট প্রণয়ন ও তা বাস্তবায়নে কর্মকৌশল নির্ধারণ করেছি। তিনি ব্যাংকের চলতি বছরের লক্ষ্যমাত্রা অর্জনে আরো সচেষ্ট হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ