শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২১ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

রাসেল এন্ড জুয়েল কর্পোরেশনের সাথে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের চুক্তি স্বাক্ষর

  • আপডেট সময় : শনিবার, ২৭ জানুয়ারি, ২০২৪
  • ১৮৬ বার পঠিত

রাসেল এন্ড জুয়েল কর্পোরেশনের সাথে মিডল্যান্ড ব্যাংক লিমিটেডের চুক্তি স্বাক্ষর

মিডল্যান্ড ব্যাংক এবং রাসেল এন্ড জুয়েল কর্পোরেশনের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়। বিগত ১৭ জানুয়ারী ২০২৪ তারিখে চট্টগ্রামে অবস্থিত মিডল্যান্ড ব্যাংক, আগ্রাবাদ শাখা, আস-সালাম টাওয়ার, ৫৭, আগ্রাবাদ সি/এ, চট্টগ্রামে সমঝোতা স্মারকটি স্বাক্ষরিত হয়।

উক্ত চুক্তি স্বাক্ষরের ফলে, রাসেল এন্ড জুয়েল কর্পোরেশনের তাদের দৈনন্দিন ব্যবসায়িক ব্যাংকিং এবং নগদ ব্যবস্থাপনা কার্যক্রম পরিচালনার জন্য মিডল্যান্ড ব্যাংক এর শক্তিশালী অনলাইন ক্যাশ ম্যানেজমেন্ট সলিউশন “মিডল্যান্ড ক্যাশ ম্যানেজমেন্ট (গঈগ)” ব্যবহার করতে পারবে।
মিডল্যান্ড ব্যাংকের ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশনের চট্টগ্রাম ইউনিট-১ এর প্রধান মোহাম্মদ আবু হেনা এবং রাসেল এন্ড জুয়েল কর্পোরেশনের স্বত্বাধিকারী জনাব গোলাম রসুল নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে মিডল্যান্ড ব্যাংক এর আসিফ রায়হান চৌধুরী, আগ্রাবাদ শাখা প্রধান, এস.এম. মিনহাজুর রহমান, এভিপি, ইনস্টিটিউশনাল ব্যাংকিং ডিভিশন, ইউনিট-১, চট্টগ্রাম এবং শোরাব হোসেন, এসএভিপি এন্ড হেড, ট্রেড অ্যান্ড সাপ্লাই চেইন, চিটাগাং সহ ছাড়াও উভয় প্রতিষ্ঠানের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

স্ক্র্যাপ ও তামা জাতীয় আইটেম রপ্তানিতে রাসেল এন্ড জুয়েল কর্পোরেশন চট্টগ্রাম এর একটি প্রসিদ্ধ রপ্তানিকারক হিসেবে পারিচিত এবং তারা অনেক আগে থেকেই এই জাতীয় আইটেম রপ্তানি করে আসছে, যা আমাদের দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভে অবদান রাখছে। তাদের দৈনন্দিন ব্যাংকিং কার্যক্রমে গঈগ এর ব্যবহার কোম্পানির ব্যবসায়িক কার্যক্রমে দক্ষতা বৃদ্ধি করবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ