শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের  ”বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪” অনুষ্ঠিত

  • আপডেট সময় : বুধবার, ২৪ জানুয়ারি, ২০২৪
  • ১২৯ বার পঠিত

বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের  ”বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪” অনুষ্ঠিত

 

সফলভাবে অনুষ্ঠিত হল বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪।

 

সম্প্রতি রাজধানীর গুলশানে একটি অভিজাত হোটেলে দিনব্যাপী এই সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে বেঙ্গল কমার্শিয়াল ব্যাংকের ভবিষ্যত লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন ব্যাংকের চেয়ারম্যান ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (এসসিসিআই) সভাপতি মো. জসিম উদ্দিন। এসময় ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন ব্যাংকের ভাইস চেয়ারম্যান ও এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম এবং ভাইস চেয়ারম্যান ইঞ্জিনিয়ার গোলাম মোহাম্মদ আলমগীর।

 

গত বছরের ব্যবসায়িক ও সার্বিক অর্জন এবং আগামীর কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী তারিক মোর্শেদ।

 

সম্মেলনে অন্যান্যদের সাথে আরো উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকদ্বয়, বিভাগীয় প্রধানগণ এবং সকল শাখার ব্যবস্থাপকগণ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ