শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

সোশ্যাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ২১ জানুয়ারি, ২০২৪
  • ১২২ বার পঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের বার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি-এর দুই দিনব্যাপী বার্ষিক ব্যবসায়িক সম্মেলন ২০ জানুয়ারি দেশের বৃহত্তম সমুদ্র সৈকত কক্সবাজারে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের চেয়ারম্যান বেলাল আহমেদ এবং সভাপতিত্ব করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের পরিচালনা পর্ষদের সদস্য ডাঃ মোঃ জাহাঙ্গীর হোসেন ও মোহাম্মদ আবুল কালাম। ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফোরকানুল্লাহ অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এছাড়া অনুষ্ঠানে ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালকবৃন্দ আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান সহ বিভাগীয় প্রধানগণ, ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ এবং দেশব্যাপী বিস্তৃত ১৭৯টি শাখার ব্যবস্থাপকগণ উপস্থিত ছিলেন। ব্যবসায়িক সম্মেলনে ২০২৪ সালের জন্য ব্যাংকের কর্ম কৌশল ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।

সভাপতির বক্তব্যে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম বলেন, দেশী এবং আন্তর্জাতিক নানা প্রতিকূলতার মাঝেও আমাদের ব্যাংকে ইতিবাচক ধারায় থেকে ২০২৩ সাল অতিক্রম করেছে। ২০২৩ সালে তীব্র ডলার সংকটের মধ্যেও আমদের ব্যাংকের রেমিট্যান্স আহরণের দিকটি সর্বমহলে প্রশংসিত হয়েছে। তিনি আশা করেন বিগত সময়ের মতো সকলের ঐকান্তিক চেষ্টা ও অংশগ্রহণে ব্যাংক সামনের দিকে এগিয়ে যাবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ