শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

রংপুরে শীতার্তদের মাঝে এবিজি বসুন্ধরার কম্বল বিতরণ

  • আপডেট সময় : সোমবার, ১৫ জানুয়ারি, ২০২৪
  • ১৬৪ বার পঠিত

রংপুরে শীতার্তদের মাঝে এবিজি বসুন্ধরার কম্বল বিতরণ

 

বেশ কয়েক দিন থেকে রংপুরসহ সারা দেশে তীব্র শীত বয়ে যাচ্ছে। এই শীতে শীতার্ত মানুষের পাশে দাঁড়িয়েছে এবিজি বসুন্ধরা।

সোমবার দুপুরে এবিজি বসুন্ধরার পক্ষ থেকে রংপুরের তিস্তা নদীবেষ্টিত গঙ্গাচড়া উপজেলার গজঘণ্টা ইউনিয়নের দুই হাজার শীর্তাত মানুষকে কম্বল দেওয়া হয়। রাজবল্বভ উচ্চবিদ্যালয় মাঠে বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের উদ্যোগে এসব কম্বল বিতরণ করা হয়।

রাজবল্বভ বালাটারি এলাকার হোসেন আলী, মেছের আলী, জয়দেব এলাকার জিন্না বেগম, নুরনাহার কম্বল পেয়ে তাদের অভিব্যক্তি ব্যক্ত করে বলেন, ‘তীব্রশীত ও কনকনে ঠান্ডায় যখন কাহিল এই সময়ে এই কম্বল আমাদের খুব উপকার করল। এই শীতে কম্বল গায়ে দিয়ে একটু আরামে ঘুমাতে পারব।’

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রংপুরের পুলিশ সুপার ফেরদৌস আলী চৌধুরী বলেন, ‘বসুন্ধরা গ্রুপ দীর্ঘদিন থেকে ভালো কাজ করে আসছে। শীতে কম্বল দিয়ে অসহায় মানুষকে সহযোগিতা করছে। এই ভালো উদ্যোগের কারণে দরিদ্ররা উপকৃত হচ্ছেন। ভালো কাজের উদ্যোগ অব্যাহত রাখলে দেশের মানুষ আরও বেশি উপকৃত হবেন।’

এতে বিশেষ অতিথি হিসেবে রংপুর পিবিআই পুলিশ সুপার জাকির হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক হাবিবুর হাসান রুমি, গজঘণ্টা ইউনিয়নের চেয়ারম্যান লিয়াকত আলী এবং বসুন্ধরা গ্রুপের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে অতিথিরা এমন মহতী উদ্যোগের জন্য বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরকে ধন্যবাদ জ্ঞাপন করে বলেন, ‘কনকনে ঠান্ডা আর ঘন কুয়াশায় অসহায় হতদরিদ্র মানুষ শীত নিবারণে কম্বল পেয়ে খুশি হয়েছেন। শীতার্তদের পাশে দাঁড়িয়ে তারা মহৎ কাজটি করেছেন। এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানাই।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ