শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

এক্সিম ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের মিলনমেলা ২০২৪ অনুষ্ঠিত

  • আপডেট সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ৩০১ বার পঠিত

এক্সিম ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের মিলনমেলা ২০২৪ অনুষ্ঠিত

 

’সমৃদ্ধির সোপানে আগামীর পথ চলা’ প্রতিপাদ্যকে সামনে রেখে ব্যাংকের নির্বাহী ও কর্মকর্তাদের নিয়ে এক্সিম ব্যাংকের মিলনমেলা অনুষ্ঠিত হয়েছে । গত (১৩ জানুয়ারি, ২০২৪) ঢাকার বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে অনুষ্ঠিত দিনব্যাপী এই আয়োজনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংক ও বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ব্যাংকস্ধসঢ়; এর চেয়ারম্যান মোঃ নজরুল ইসলাম মজুমদার। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন। অনুষ্ঠানে এ ছাড়াও উপস্থিত ছিলেন এক্সিম ব্যাংকের পরিচালক মোহাম্মদ আব্দুল্লাহ (এম পি), মোঃ নূরুল আমিন ফারুক, অঞ্জন কুমার সাহা, লে. কর্নেল অবঃ সিরাজুল ইসলাম বীরপ্রতিক (বার), মোহাম্মদ শহিদুল্লাহ, পদ্মা ব্যাংকের চেয়ারম্যান চৌধুরী নাফিজ শরাফত, এন সি সি ব্যাংকের পরিচালক ও আব্দুল মোনেম লিমিটেড এর ব্যবস্থাপনা পরিচালক এ এস এম মাইনুদ্দীন মোনেম, ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক ড. মোহাম্মদ হায়দার আলী

মিয়া, ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ হুমায়ূন কবীর, শাহ্ধসঢ়; মোঃ আব্দুল বারী এবং উপব্যবস্থাপনা পরিচালক শেখ বশিরুল ইসলাম, মোহাঃ জসীম উদ্দীন ভূঞা ও মাকসুদা খানমসহ ব্যাংকের সকল নির্বাহী ও কর্মকর্তাবৃন্দ।

 

বর্ণিল ও ব্যতিক্রমী এই আয়োজনের প্রধান অতিথি মোঃ নজরুল ইসলাম মজুমদার বেলুন উড়িয়ে এবং জাতীয় পতাকা উত্তোলন করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন। দিনব্যাপী এই ইভেন্টে ছিলো ক্রীড়া প্রতিযোগিতা এবং ব্যাংকের নিবার্হী ও কর্মকর্তাদের সমন্বয়ে গঠিত সাংস্কৃতিক টিমের নানা ধরনের সংগীত ও নাটিকা পরিবেশনা ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ