শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি যশোর অঞ্চলে বাণিজ্যিকভাবে ফুল চাষ এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল উৎপাদনে কৃষি বিনিয়োগ করছে

  • আপডেট সময় : রবিবার, ১৪ জানুয়ারি, ২০২৪
  • ২৪৯ বার পঠিত

গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি যশোর অঞ্চলে বাণিজ্যিকভাবে ফুল চাষ এবং ব্ল্যাক বেঙ্গল ছাগল উৎপাদনে কৃষি বিনিয়োগ করছে

 

বাংলাদেশ ব্যাংকের কৃষি এবং পল্লী বিনিয়োগ নীতিমালার আওতায় যশোর অঞ্চলের ক্ষুদ্র ও প্রান্তিক ফুল চাষী এবং সম্প্রতি জিআই স্বীকৃতিপ্রাপ্ত ব্ল্যাক বেঙ্গল ছাগল খামারীদের বিনিয়োগ সুবিধা প্রদানে যৌথভাবে কাজ করার লক্ষ্যে ক্ষুদ্র বিনিয়োগ প্রদানকারী প্রতিষ্ঠান আর্স-বাংলাদেশ এবং গ্লোবাল ইসলামী ব্যাংকের মধ্যে বৃহস্পতিবার, ১১ জানুয়ারি ২০২৪ তারিখে ঢাকার গুলশানে অবস্থিত ব্যাংকের প্রধান কার্যালয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। গ্লোবাল ইসলামী ব্যাংকের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ হাবিব হাসনাত এবং আর্স- বাংলাদেশের পক্ষে প্রতিষ্ঠানটির নির্বাহী পরিচালক মোঃ শামসুল আলম উক্ত অনুষ্ঠানে নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।

 

ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক মোঃ গোলাম সারওয়ার ও কাজী মশিউর রহমান জেহাদ, উপ-ব্যবস্থাপনা পরিচালক আতাউস সামাদ ও সামি করিম, ইভিপি ও মতিঝিল শাখার ব্যবস্থাপক মোঃ শামসুর রহমান মজুমদার, ইভিপি ও বিনিয়োগ বিভাগের প্রধান এস এম মিজানুর রহমান এবং আর্স-বাংলাদেশের চেয়ারম্যান মোঃ আব্দুল মতিন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ