শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি. প্রধান কার্যালয়ে শীতার্ত মানুঝের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

  • আপডেট সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ২৪১ বার পঠিত

আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি. প্রধান কার্যালয়ে শীতার্ত মানুঝের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত

 

দেশব্যাপী শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ কার্যক্রম পালন করছে দেশের অন্যতম প্রধান শরীয়াহ ভিত্তিক ব্যাংক আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসি.। এ কার্যক্রমের আওতায় ৮ জানুয়ারি সোমবার পুরানা পল্টনে ব্যাংকের প্রধান কার্যালয় ‘আল-আরাফাহ  টাওয়ার’ প্রাঙ্গণে প্রধান অতিথি হিসেবে সর্বসাধারণের মাঝে কম্বল বিতরণ করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর. চৌধুরী। এ সময় ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালকগণসহ প্রধান কার্যালয়ের শীর্ষ নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমের আওতায় চলতি শীত মৌসুমে সর্বমোট ২ লক্ষ ২৫ হাজার কম্বল বিতরণ করেছে আল-আরাফাহ  ইসলামী ব্যাংক পিএলসি.। এ কার্যক্রমের আওতায় মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণভাণ্ডারে কম্বল প্রদান ছাড়া দেশব্যাপী ব্যাংকের বিভিন্ন শাখা, উপশাখা এবং এজেন্ট আউটলেটের মাধ্যমেও দুঃস্থ মানুষের কাছে এ কম্বল বিতরণ করা হয়েছে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ