শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

এক্সিম ব্যাংকের নতুন সেবাপণ্য ‘এক্সিম স্কলারস’ উদ্বোধন

  • আপডেট সময় : সোমবার, ৮ জানুয়ারি, ২০২৪
  • ২৬৯ বার পঠিত

এক্সিম ব্যাংকের নতুন সেবাপণ্য ‘এক্সিম স্কলারস’ উদ্বোধন

 

উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনে ইচ্ছুক শিক্ষার্থী ও পেশাজীবীদের প্রয়োজনীয়

আর্থিক সুবিধা দিতে এক্সিম স্কলারস নামে নতুন একটি বিনিয়োগ সেবাপণ্য চালু করেছে এক্সিম ব্যাংক। আজ (জানুয়ারি ০৪, ২০২৪) এক্সিম ব্যাংকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোহাম্মদ ফিরোজ হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নতুন এই সেবাপণ্যটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও প্রডাক্ট ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান মোঃ হুমায়ূন কবির । অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক শাহ্ধসঢ়; মোঃ আব্দুল বারী, উপব্যবস্থাপনা পরিচালক মোহাঃ জসিম উদ্দিন ভূঞা ও মাকসুদা খানমসহ ব্যাংকের প্রধান কার্যালয়ের বিভাগীয় প্রধানগণ। এ সময় এক্সিম ব্যাংকের সকল শাখা ব্যবস্থাপকবৃন্দ ভার্চুয়াল মাধ্যমে সংযুক্ত ছিলেন। অনুষ্ঠানের প্রধান অতিথির বক্তব্যে মোহাম্মদ ফিরোজ হোসেন বলেন, এক্সিম ব্যাংক সবসময় গ্রাহকের চাহিদাকে সর্বাধিক গুরুত্ব দিয়ে থাকে। তারই অংশ হিসেবে আজ আমরা এক্সিম স্কলারস নামে এই সেবাপণ্য চালু করেছি। সময় উপযোগী এই আর্থিক সেবাপণ্যটির মাধ্যমে উচ্চ শিক্ষার্থে বিদেশ গমনে ইচ্ছুক শিক্ষার্থী ও পেশাজীবীরা উপকৃত হবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

 

 

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ