শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

মাটির নিচ দিয়ে যাবে বিদ্যুতের লাইন

  • আপডেট সময় : মঙ্গলবার, ২ জানুয়ারি, ২০২৪
  • ২৯৩ বার পঠিত

ঢাকায় বিদ্যুৎ বিতরণ ব্যবস্থা উন্নত এবং জ্বালানি সরবরাহ বাড়াতে ঋণ দেবে এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। এর মাধ্যমে মাটির নিচ দিয়ে টানা হবে বিদ্যুৎ লাইন। এছাড়া হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনালে মাটির নিচ দিয়ে বিদ্যুৎ সরবরাহ করা হবে।

এডিবির এই ঋণের পরিমাণ ১৬ কোটি ডলার। প্রতি ডলার সমান ১১০ টাকা ধরে বাংলাদেশি মুদ্রায় যা দাঁড়ায় এক হাজার ৭৬০ কোটি টাকা।

চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকি এবং এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং। মঙ্গলবার (২ জানুয়ারি) ইআরডি থেকে এ তথ্য জানানো হয়।

এডিবির ডেপুটি কান্ট্রি ডিরেক্টর জিয়াংবো নিং বলেন, প্রকল্পের মাধ্যমে দুই লাখ নতুন এবং ১ দশমিক ১ মিলিয়ন বিদ্যমান আবাসিক, বাণিজ্যিক এবং শিল্পগ্রাহকদের বিদ্যুৎ সরবরাহ করা হবে। পাশাপাশি ঢাকার নতুন বিমানবন্দর টার্মিনালের জন্য নির্ভরযোগ্য, দক্ষ এবং উন্নত মানের বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করা হবে। এটি সহায়তা করবে বিদ্যুতের অপচয় কমাতে। প্রতি বছর কমপক্ষে ১৪ হাজার ৭০০ টন কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমাতে সহায়তা করে জলবায়ু সহায়ক বিদ্যুৎ সরবরাহ করা হবে।

ইআরডি জানায়, ঢাকা পাওয়ার সিস্টেম সম্প্রসারণ ও শক্তিশালীকরণ প্রকল্পের আওতায় আটটি সাবস্টেশন নির্মাণ হবে। ১০০ কিলোমিটারের বেশি জলবায়ু এবং দুর্যোগ প্রতিরোধী ভূগর্ভস্থ তার এবং ১৫০ কিলোমিটার ওভারহেড লাইন স্থাপন করবে। প্রকল্পটি ঢাকা ইলেকট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেডকে (ডেসকো) সহায়তা করবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ