শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

সংসদ নির্বাচনে অংশ গ্রহণের লক্ষ্যে হাবিব হাসনাতের উঠান বৈঠক

  • আপডেট সময় : শনিবার, ৩০ আগস্ট, ২০২৫
  • ১৬৯ বার পঠিত

৩০ শে আগস্ট শনিবার পটিয়া ভেল্লা পাড়া মিয়া বাড়িতে আসন্ন ত্রৈয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে ইউনিয়ন বিএনপির উদ্যোগে একটি উঠান বৈঠক অনুষ্ঠিত হয় উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে চট্টগ্রাম ১২ পটিয়া আসন থেকে সম্ভাব্য মনোনয়ন প্রার্থী বিশিষ্ট ব্যাংকার সমাজসেবী এবং পরিচ্ছন্ন ব্যক্তিত্ব হিসেবে পরিচিত পটিয়ার ভেল্লাপাড়ার ঐতিহ্যবাহী মিয়া বাড়ির সন্তান  সৈয়দ হাবিব হাসনাত। উক্ত সভায় সভাপতিত্ব করেন বাংলাদেশ জাতীয়বাদী দলের পটিয়া ভেল্লাপাড়া গ্রামের সাবেক ওয়ার্ড সভাপতি  রফিকুল ইসলাম সওদাগর। এতে প্রধান বক্তা হিসেবে বক্তব্য উপস্থাপন করেন মিয়া বাড়ির মুরুব্বি এবং এলাকার প্রধান ব্যক্তিত্ব  সৈয়দ মহিউদ্দিন আনসার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কর্ণফুলী থানার সদস্য সচিব পদপ্রার্থী  মাহমুদুর রহমান মান্না।

উক্ত সভায় সৈয়দ হাবিব হাসনাত বলেন—আজকের এই বৈঠকের উদ্দেশ্য একটাই—আমরা সবাই ঐক্যবদ্ধ হই গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনে শামিল হই। আমরা চাই একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন। আর সেই নির্বাচনের মাধ্যমে আমরা আবারো জনগণের সরকার প্রতিষ্ঠা করব, যেখানে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার স্বপ্ন, স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্ব বাস্তবে রূপ নেবে।”

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন—গ্লোবাল ইসলামী ব্যাংকের ইনভেস্টমেন্ট ডিভিশনের প্রধান এস. এম. মিজানুর রহমান, সাবেক ওয়ার্ড ছাত্রদলের সভাপতি শহিদুল আলম, জিরি ইউনিয়ন ছাত্রদলের সাবেক সেক্রেটারি মোঃ কাসেম, বেল্লাপাড়া ১ নং ওয়ার্ড যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক মো. হাসান, পটিয়া উপজেলা যুবদলের সাবেক সহ-প্রচার সম্পাদক আনসার, কুসুমপুরা ইউনিয়নের যুবদল নেতা মোর্শেদ আলম বাচ্চু সহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এছাড়াও উপস্থিত ছিলেন—আব্দুল মান্নান, মোহাম্মদ জাভেদ , নেজাম, শাফাত, এনাম, নজরুল, আমান, শামীম, হৃদয়, শাহেদ, ইমন, সামির, জিসান, নিজাম, শাহাদাত, আবুল কাশেম, রাশেদ, সালেম, ফারুক, আরিফ, মনজুরুল প্রমুখ নেতা উপস্থিত ছিলেন

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ