শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

তিন ক্যাটাগরিতে এসডিজি চ্যাম্পিয়ন ওয়ালটন

  • আপডেট সময় : রবিবার, ১৩ জুলাই, ২০২৫
  • ১৪৩ বার পঠিত

তিনটি ক্যাটাগরিতে ‘এসডিজি ব্র্যান্ড চ্যাম্পিয়ন অ্যাওয়ার্ড ২০২৫’ জিতেছে বাংলাদেশের শীর্ষ প্রযুক্তিপণ্য প্রস্তুতকারী প্রতিষ্ঠান ওয়ালটন। পরিবেশবান্ধব ক্লিন এনার্জি উদ্যোগ, টেকসই ইলেকট্রনিক্স পণ্য এবং জলবায়ু সুরক্ষায় অবদান রাখায় এই স্বীকৃতি পেয়েছে প্রতিষ্ঠানটি।

শনিবার (১২ জুলাই) রাতে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে আয়োজিত জমকালো এক অনুষ্ঠানে ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ পিএলসি’র ব্যবস্থাপনা পরিচালক এস এম মাহবুবুল আলম পুরস্কার গ্রহণ করেন।

পুরস্কারপ্রাপ্তির প্রতিক্রিয়ায় তিনি বলেন, তিনটি ক্যাটাগরিতে স্বীকৃতি পাওয়া আমাদের জন্য সম্মান ও অনুপ্রেরণার। ওয়ালটনের প্রতিটি কর্মী এই অর্জনের অংশীদার।”

তিনি আরও বলেন, শুধু ব্যবসা নয়, পরিবেশ সুরক্ষা এবং টেকসই ভবিষ্যৎ গড়াই আমাদের মূল লক্ষ্য। তাই আমরা উৎপাদন প্রক্রিয়ায় পরিবেশবান্ধব প্রযুক্তি ব্যবহার করছি। ফ্লোটিং সোলার প্ল্যান্ট, রুফটপ সোলার প্রজেক্ট ও গ্যাস ফেজ-আউট প্রকল্প তারই অংশ।

অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে সাসটেইনেবল ব্র্যান্ড ইনিশিয়েটিভ, বাংলাদেশ ব্র্যান্ড ফোরাম ও বাংলাদেশ ইনোভেশন কনক্লেভ। এবারের আয়োজনে ২২টি ক্যাটাগরিতে ৪৫৭টি মনোনয়ন জমা পড়ে। কঠোর মূল্যায়নের মাধ্যমে ৬০টি প্রতিষ্ঠানকে পুরস্কৃত করা হয়।

ওয়ালটন জানায়, তারা ইতোমধ্যে দুইবার গ্রিন ফ্যাক্টরি অ্যাওয়ার্ড এবং জাতীয় পরিবেশ পদক অর্জন করেছে। প্রতিষ্ঠানের ভাষ্য, ‘এসডিজি অর্জনের পথে ওয়ালটনের অবদান চলমান থাকবে।’

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ