শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

নির্বাচন কমিশন সংস্কার করে অতি সত্বর নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ।

  • আপডেট সময় : বুধবার, ২৭ নভেম্বর, ২০২৪
  • ১৮০ বার পঠিত

নির্বাচন কমিশন সংস্কার করে অতি সত্বর নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ।
_____ ড. খন্দকার মোশাররফ হোসেন

গত ষোল বছরে নির্বাচন কমিশন ধংস করে দিয়ে গেছে শেখ হাসিনা জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে  নির্বাচন কমিশন সংস্কার করে অতি সত্বর নির্বাচন দিয়ে জনগণের সরকার প্রতিষ্ঠা করাই অন্তর্বর্তী সরকারের প্রধান কাজ কাজ বলে মন্তব্য করেছেন ড. খন্দকার মোশাররফ হোসেন।

আজ মঙ্গলবার (২৬ নভেম্বর) বিকেল তিনটায় ডিপ্লোমা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটে বৈষম্য বিরোধী ছাত্র-জনতা আন্দোলনে হতাহতদের সাথে মতবিনিময় ও আর্থিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডাক্তার শাহিদুল হাসান (বাবুল), সভাপতি, ড. মোশারফ ফাউন্ডেশন, যুব কল্যাণ কর্মসূচি। সঞ্চালনায় ছিলেন এনামুল হক সফর তালুকদার , সাধারণ সম্পাদক, ড. মোশাররফ ফাউন্ডেশন, যুব কল্যাণ কর্মসূচি।
অনুষ্ঠানের প্রধান পৃষ্ঠপোষক- ড. খন্দকার মারুফ হোসেন সচিব, ড. মোশাররফ ফাউন্ডেশন, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য, বিজ্ঞ আইনজীবী সুপ্রিম কোর্ট।
মোঃ আনোয়ার হোসেন আনন্দ সভাপতি, ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরাম। মোঃ মেহেদী হাসান সাধারণ সম্পাদক, ঢাকাস্থ দাউদকান্দি জাতীয়তাবাদী যুব ফোরাম।

এছাড়াও উপস্থিত ছিলেন মিয়া মোঃ মিজানুর রহমান, কেন্দ্রীয় শ্রমিক দল। সাইফুল আলম ভূঁইয়া আহ্বায়ক, বাংলাদেশ পরিবহন মালিক সমিতি। আবুল হোসেন সিনিয়র যুগ্ম আহ্বায়ক, কুমিল্লা উত্তর জেলা বিএনপি। এম এ আবদুল লতিফ ভূঁইয়া আহব্বায়ক, দাউদকান্দি উপজেলা বিএনপি। জসিম উদ্দিন আহমেদ সিনিয়র যুগ্ম আহ্বায়ক, উপজেলা বিএনপি। নুর মোহাম্মদ সেলিম সরকার। শওকত চৌধুরী পিটার, মেহেদী হাসান সেলিম ভূঁইয়া, খন্দকার মাহবুব হোসেন তুষার প্রমূখ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ