শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩ টি নতুন উপশাখার উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ২৭ ডিসেম্বর, ২০২৩
  • ২১২ বার পঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩ টি নতুন উপশাখার উদ্বোধন

 

সোশ্যাল ইসলামী ব্যাংকের ৩টি নতুন উপশাখার উদ্বোধন করা হয়েছে। ২৬ডিসেম্বর প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে নতুন উপশাখাগুলোর উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল হান্নান খান, ব্রাঞ্চেস কন্ট্রোল বিভাগের প্রধান জনাব জয়নাল আবেদীন, ইন্টারনাল কন্ট্রোল এন্ড কমপ্লায়েন্স ডিভিশনের প্রধান জনাব এ এ এম হাবিবুর রহমান, ট্রেড ফাইন্যান্স এন্ড আরএমজি ডিভিশনের প্রধান জনাব আবু রুশদ ইফতেখারুল হক, স্পেশাল অ্যাসেট ম্যানেজমেন্ট ডিভিশনের প্রধান জনাব মোহাম্মদ মিজানুল কবির, ইনভেস্টমেন্ট রিস্ক ম্যানেজমেন্ট ডিভিশন-২ এর প্রধান জনাব মোঃ আমিনুল ইসলাম, মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশনের প্রধান জনাব মোঃ মনিরুজ্জামান সহ বিভিন্ন বিভাগীয় প্রধান ও ঊর্ধ্বতন নির্বাহীগণ। স্থানীয় জনপ্রতিনিধি, শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ, ব্যাংকের বিভিন্ন অঞ্চলের আঞ্চলিক প্রধানগণ, সংশ্লিষ্ট শাখাসমূহের ব্যবস্থাপক ও উপশাখার ইনচার্জবৃন্দ উপশাখা প্রাঙ্গনসমূহে উপস্থিত ছিলেন। নতুন ৩টি উপশাখা হচ্ছে- কক্সবাজারের চকরিয়ার বদরখালীতে, ময়মনসিংহের মুক্তাগাছায় এবং খাগড়াছড়ির দিঘীনালায়।

 

প্রধান অতিথির বক্তব্যে জনাব জাফর আলম বলেন, নামে উপশাখা হলেও এখানে শাখার সব ধরণের সেবা গ্রাহকবৃন্দ পাবেন। তিনি ব্যাংকের নতুন নতুন সেবাপণ্যের কথা তুলে ধরে গ্রাহকবৃন্দকে এসব সেবা গ্রহণের আহ্বান জানান। মোঃ মনিরুজ্জামান সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও বিভাগীয় প্রধান

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ