শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

সোশ্যাল ইসলামী ব্যাংকের অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ অনুষ্ঠিত

  • আপডেট সময় : শনিবার, ১৩ জুলাই, ২০২৪
  • ২২৫ বার পঠিত

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি- এর অর্ধবার্ষিক ব্যবসায়িক সম্মেলন-২০২৪ ব্যাংকের প্রধান কার্যালয়ে ১২ জুলাই অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম। সভাপতিত্ব করেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব মুহাম্মদ ফোরকানুল্লাহ। উপস্থিত ছিলেন উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব আব্দুল হান্নান খান ও জনাব মোহাম্মদ হাবীবুর রহমান, বিভাগীয় প্রধানগণ, আঞ্চলিক প্রধানগণ এবং ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ।

সম্মেলনে ভার্চুয়াল প্ল্যাটফর্মে অংশগ্রহণ করেন দেশব্যাপী বিস্তৃত ১৭৯টি শাখার ব্যবস্থাপকবৃন্দ ও ২৩৬টি উপশাখার ইনচার্জবৃন্দসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ। অর্ধবার্ষিক ব্যবসায় সম্মেলনে ২০২৪ সালের প্রথম ছয় মাসের ব্যাংকের ব্যবসায়িক পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং জুলাই-ডিসেম্বর এই ছয় মাসে ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনের জন্য কর্মকৌশল ও তার বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়।

ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জনাব জাফর আলম বলেন, সকলের প্রচেষ্টায় আমরা বছরের প্রধমার্ধের ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জন করতে সক্ষম হয়েছি। বৈদেশিক বাণিজ্য ও রেমিট্যান্স আহরনসহ বিভিন্ন সূচকে সোশ্যাল ইসলামী ব্যাংকের প্রবৃদ্ধি লক্ষনীয়। সকলের প্রচেষ্টায় সোশ্যাল ইসলামী ব্যাংক সফলতার ধারাবাহিকতা বজায় রেখে কাক্সিক্ষত লক্ষ্যমাত্রা অর্জন সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ