শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

তাপপ্রবাহের কষ্ট লাঘবে ২ হাজার শ্রমজীবীকে সোনালী ব্যাংকের ছাতা উপহার

  • আপডেট সময় : রবিবার, ৫ মে, ২০২৪
  • ১৩৮ বার পঠিত

দেশব্যাপী চলমান তীব্র তাপপ্রবাহে অতিষ্ঠ শ্রমজীবী মানুষ, বিশেষত রিকশাচালকদের কষ্ট লাঘবে তাদের মধ্যে দুই হাজার ছাতা উপহার কার্যক্রম শুরু করেছে সোনালী ব্যাংক পিএলসি। কর্পোরেট সামাজিক দায়বদ্ধতা (সিএসআর) কর্মসূচির অংশ হিসেবে রবিবার ব্যাংকের প্রধান কার্যালয়ের সামনে মতিঝিল শাপলা চত্বরে শ্রমজীবীদের মধ্যে ছাতা উপহার কার্যক্রমের উদ্বোধন করেন ব্যাংকের চিফ এক্সিকিউটিভ অফিসার মোঃ আফজাল করিম। এসময় ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টরবৃন্দ, প্রধান কার্যালয়ের জেনারেল ম্যানেজারবৃন্দসহ অন্যান্য নির্বাহী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। চলতি তীব্র তাপপ্রবাহের কষ্ট লাঘবে সোনালী ব্যাংকের পক্ষ হতে রাজধানীর বিভিন্ন এলাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে রিকশাচালকসহ শ্রমজাবী মানুষের মধ্যে এসব ছাতা বিতরণ করা হবে।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ