শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

২০ টাকায় ‘গুরু’ কার্বোনেটেড বেভারেজ

  • আপডেট সময় : সোমবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৫
  • ২২৫ বার পঠিত

বাংলাদেশের শীর্ষস্থানীয় শিল্প প্রতিষ্ঠান দেশবন্ধু গ্রুপের অঙ্গপ্রতিষ্ঠান দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেড তাদের জনপ্রিয় এনার্জি ড্রিংক গুরু কার্বোনেটেড বেভারেজ-এর দাম কমানোর ঘোষণা দিয়েছে। এখন থেকে পানীয়টি পাওয়া যাবে মাত্র ২০ টাকায়, যা আগে ছিল ২৫ টাকা।

প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়, দেশের ভোক্তাদের চাহিদা ও সুবিধাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ। সতেজতা ও বাড়তি শক্তির প্রতিশ্রুতি নিয়ে বাজারে আসা গুরু কার্বোনেটেড বেভারেজ অল্প সময়েই তরুণদের কাছে জনপ্রিয় হয়ে উঠেছে। নতুন এই মূল্য নির্ধারণের মাধ্যমে আরো বেশি গ্রাহক সহজেই উপভোগ করতে পারবেন মানসম্মত এনার্জি ড্রিংক।

বুধবার এ উপলক্ষে রাজধানীর বনানী দেশবন্ধু গ্রুপের প্রধান কার্যালয়ে একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি গোলাম রহমান। এছাড়া অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক (অপারেশন, অ্যাডমিন, এইচআর ও কমপ্লায়েন্স) ব্রিগেডিয়ার জেনারেল (অব.) মো. জাকির হোসেন পিএসসি, উপদেষ্টা কাজী হাসান আহমেদ, দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজের সিওও মো. ইদ্রিসুর রহমান। এছাড়া উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের ব্র্যান্ড ব্যবস্থাপক, জিএম ও দেশবন্ধু গ্রুপের অন্য কর্মকর্তাগণ।

অনুষ্ঠানে দেশবন্ধু গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক শিল্পপতি গোলাম রহমান বলেন, দেশবন্ধু গ্রুপ সবসময় ভোক্তাদের জন্য সর্বোচ্চ মান বজায় রেখে সাশ্রয়ী মূল্যে পণ্য সরবরাহ করতে প্রতিশ্রুতিবদ্ধ। গুরু কার্বোনেটেড বেভারেজের নতুন মূল্য আমাদের সেই প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। – সংবাদ বিজ্ঞপ্তি

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ