শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি মার্কেটিং এন্ড ব্র্যান্ড কমিউনিকেশন ডিভিশন

  • আপডেট সময় : মঙ্গলবার, ৫ মার্চ, ২০২৪
  • ২২৬ বার পঠিত

ফ্রিল্যান্সারদের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক নিয়ে এলো নতুন সেবাপণ্য ফ্রিল্যান্সারদের জন্য সোশ্যাল ইসলামী ব্যাংক নিয়ে এলো নতুন সেবাপণ্য “এসআইবিএল ফ্রিল্যান্সার সলিউশন”। দেশের তরুণ সমাজ যারা ফ্রিল্যান্সিং করেন তাদেকে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে বৈদেশিক মুদ্রা সহজে দেশে আনার সুযোগ করে দিতে, তথ্য প্রযুক্তি খাতের সৃজনশীল উদ্যোক্তাদের মাধ্যমে বাংলাদেশের অর্থনীতির চাকাকে আরো গতিশীল করতে সোশ্যাল ইসলামী ব্যাংক “এসআইবিএল ফ্রিল্যান্সার সলিউশন” নামে নতুন এই সেবাপণ্য চালু করলো। ০৩ মার্চ প্রধান কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী জাফর আলম নতুন এই সেবাপণ্যটি উদ্বোধন করেন। অনুষ্ঠানে ব্যাংকের উপ ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ফোরকানুল্লাহ, আব্দুল হান্নান খান ও মোহাম্মদ হাবীবুর রহমান এবং ফাইন্যান্সিয়াল এডমিনিস্ট্রেশন ডিভিশনের ভাইস প্রেসিডেন্ট কামাল হোসাইন বক্তব্য রাখেন। অন্যান্যের মধ্যে ব্যাংকের বিভিন্ন বিভাগের প্রধানসহ ঊর্ধ্বতন নির্বাহীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ব্যাংকের আঞ্চলিক প্রধানগণ, শাখা ব্যবস্থাপকবৃন্দ ও উপশাখার ইনচার্জগণ ভার্চুয়ালি যুক্ত ছিলেন।

প্রধান অতিথির বক্তব্যে জাফর আলম বলেন, সোশ্যাল ইসলামী ব্যাংক ইতিমধ্যে গণমানুষের ব্যাংক হিসেবে সকলের কাছে পরিচিতি লাভ করেছে। গণমানুষের এই ব্যাংক সবসময় মানুষের চাহিদা ও প্রয়োজনীয়তার কথা বিবেচনায় রেখেই সেবাপণ্য প্রবর্তন করে। এরই ধারাবাহিকতায় আমরা এবার ফ্রিল্যান্সিং পেশায় যুক্তদের জন্য চালু করছি “এসআইবিএল ফ্রিল্যান্সার সলিউশন”। এই হিসাবধারী অন্যান্য হিসাবের তুলনায় ০.৫০ শতাংশ বেশি মুনাফা পাবেন এবং আয়ের ৩৫ শতাংশ হিসাবধারীর এক্সপোর্টারস রিটেনশন কোটা (ইআরকিউ) অ্যাকাউন্টে জমা রাখতে পারবেন। আইটি সংক্রান্ত বিভিন্ন প্রয়োজনীয় সরঞ্জাম ক্রয় করার জন্য ব্যাংক থেকে তিনি ইআরকিউ অ্যাকাউন্টের ব্যালেন্সের সর্বোচ্চ ৯০ শতাংশ পর্যন্ত বিনিয়োগ সুবিধা নিতে পারবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ