শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

সোনালী ব্যাংক ও বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মধ্যে সমঝোতা স্মারক স্বাক্ষরিত

  • আপডেট সময় : শনিবার, ২৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৬ বার পঠিত

সোনালী ব্যাংক পিএলসির নিজস্ব সফটওয়্যার ‘সোনালী পেমেন্ট গেটওয়ে’ ব্যবহার করে বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ই-হেলথ ফিসহ অন্যান্য ফি-চার্জ আদায়ে সোনালী ব্যাংক পিএলসি এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত

হয়েছে।

১৯ ফেব্রুয়ারি, সোমবার বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে আয়োজিত সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মো: আব্দুল কাইউম সরকার এবং বিশেষ অতিথি ছিলেন সোনালী ব্যাংক পিএলসির ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর সুভাষ চন্দ্র দাস। নিজ প্রতিষ্ঠানের পক্ষে স্মারকে স্বাক্ষর করেন সোনালী ব্যাংকের জেনারেল ম্যানেজার মোঃ নূরুন নবী এবং বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সচিব আব্দুন নাসের খান। অনুষ্ঠানে অন্যদের মধ্যে নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সদস্য আবু নূর মোঃ শামসুজ্জামানসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ চুক্তির ফলে সোনালী পেমেন্ট গেটওয়ে ব্যবহার করে অনলাইন সেবার মাধ্যমে সেবাগ্রহীতারা বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের ই-হেলথ ফিসহ অন্যান্য ফি-চার্জ করে ঘরে বসেই পরিশোধ করতে পারবেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ