শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

সুনামগঞ্জের গোবিন্দগঞ্জে আল-আরাফাহ  ইসলামী ব্যাংকের ২১৬তম শাখার শুভ উদ্বোধন

  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ২১৫ বার পঠিত

সুনামগঞ্জের গোবিন্দগঞ্জে আল-আরাফাহ  ইসলামী ব্যাংকের ২১৬তম শাখার শুভ উদ্বোধন

 

সুনামগঞ্জের ছাতক উপজেলার গোবিন্দগঞ্জে আল-আরাফাহ ইসলামী ব্যাংক পিএলসির ২১৬তম শাখার কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। ১২ ফেব্রুয়ারি, সোমবার ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী প্রধান অতিথি হিসেবে শাখাটি উদ্বোধন করেন। সিলেট জোনাল হেড ও সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট মো. আব্দুর রহিম দুয়ারী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন। শাখা উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন, ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মোঃ হাবীব উল্লাহ, রিফাত ফুড এন্ড বেভারেজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড ও রিফাত এন্ড কোম্পানির প্রোপ্রাইটর আব্দুল্লাহ সিদ্দিকী শুভ, গোবিন্দগঞ্জ ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক ও জননী ফার্নিচারের প্রোপাইটর আশফাকুর রহমান এনাম, গোবিন্দগঞ্জ সৈয়দেরগাঁও ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আখলাকুর রহমান আখলাক এবং তকিপুরের বিশিষ্ট ব্যক্তি ফারুখ আহমেদ। ব্যাংকের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও হেড অব পিআর জালাল আহমেদ অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার বিপুল সংখ্যক গ্রাহক-শুভানুধ্যায়ীর সমাগম ঘটে। গোবিন্দগঞ্জ শাখা ব্যবস্থাপক মো. মুজিবুর রহমান উপস্থিত সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

ব্যবস্থাপনা পরিচালক ও সিইও ফরমান আর চৌধুরী বলেন, ইসলামী ব্যাংকিং ব্যবস্থার মাধ্যমে হালালভাবে ব্যবসা পরিচালনার পাশাপাশি দেশের আর্থ-সামাজিক উন্নয়ন সম্ভব। দেশের ইসলামী ব্যাংকিং ব্যবস্থা এরই মধ্যে তা প্রমাণে সফল হয়েছে। সর্বাধুনিক সকল ব্যাংকিং পরিষেবা নিয়ে আল-আরাফাহ্ধসঢ়; ইসলামী ব্যাংক এই এলাকার উন্নয়নে সহযোগী হবে, ইনশাহ-আল্লাহ।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ