শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ঢালাও সাজা ও ক্ষমতার অপব্যবহারের আশঙ্কা: আইনের শাসন রক্ষায় উচ্চ পর্যায়ের তদন্তের দাবি অনিশ্চিত ছিল এসএসসি, শুভর পাশে দাঁড়াল এবিজি ফাউন্ডেশন সাবেক তারকাদের উপস্থিতিতে জমজমাট আয়োজনে শুরু হলো এবিজি ইউনিভার্সিটি কাপ এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬: উদ্বোধনী ম্যাচে মুখোমুখি যারা ওয়েস্ট ইন্ডিজের প্রস্তুতি ম্যাচে প্রশংসিত আনভীর স্টেডিয়াম সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা এবিজি ইউনিভার্সিটি কাপ ২০২৬’-এর অধিনায়ক সম্মেলন অনুষ্ঠিত সোনা-হীরা চোরাচালান মামলায় বনানী থেকে গ্রেপ্তার দিলীপ কুমার আগারওয়ালা ওয়েস্ট ইন্ডিজের ম্যাচ দিয়ে নতুন সম্ভাবনার পথে আনভীর ক্রিকেট স্টেডিয়াম

শাহ জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও দারাজ বাংলাদেশ লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

  • আপডেট সময় : বুধবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৪
  • ১৭৭ বার পঠিত

শাহ জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও দারাজ বাংলাদেশ লিমিটেড এর মধ্যে চুক্তি স্বাক্ষরিত

 

শাহ জালাল ইসলামী ব্যাংক পিএলসি ও দারাজ বাংলাদেশ লিমিটেড এর মধ্যে ১৩ ফেব্রুয়ারি ২০২৪ইং তারিখে ব্যাংকের কর্পোরেট প্রধান কার্যালয়ে এক চুক্তি স্বাক্ষরিত হয়। শাহ জালাল ইসলামী ব্যাংক পিএলসি এর ব্যবস্থাপনা পরিচালক ও সিইও জনাব মোসলেহ উদ্দীন আহমেদ এর উপস্থিতিতে ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিবিও জনাব আব্দুল আজিজ এবং দারাজ বাংলাদেশ লিমিটেড এর চেয়ারম্যান জনাব সৈয়দ মোস্তাহিদাল হক নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে উক্ত

চুক্তিতে স^াক্ষর করেন। উক্ত চুক্তি স্বাক্ষরের পর ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও সিটিও জনাব এস. এম. মঈনুদ্দীন চৌধুরী ডকুমেন্ট হস্তান্তর করেন। উক্ত চুক্তির ফলে দারাজ বাংলাদেশ লিমিটেড তার গ্রাহকদের অর্থ্যাৎ পণ্য সরবরাহকারীদের প্রাপ্য অর্থ তাদের ব্যাংক হিসাবে শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি-এর মাধ্যমে ব্যাংকে না গিয়ে ডিজিটাল পদ্ধতিতে দ্রুত প্রদান করতে পারবে। শাহজালাল ইসলামী ব্যাংক পিএলসি কর্তৃক ডিজিটাল সিস্টেমে ইএফটি/আরটিজিএস এর মাধ্যমে এবং অন্যান্য ব্যাংকে অবস্থিত দারাজ বাংলাদেশ লিমিটেড এর গ্রাহকদের অর্থ দ্রুতু, নির্ভুল ও সহজতর ভাবে প্রদান করা যাবে। উক্ত ডিজিটাল ব্যাংকিং সেবার মাধ্যমে করপোরেট প্রতিষ্ঠানসমূহ তাদের চাহিদা মোতাবেক ব্যাংকিং সেবা স্ব-শরীরে ব্যাংকে না এসে তাদের নিজ নিজ কার্যালয় হতেই গ্রহণ করতে পারবে।

উক্ত চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে শাহ জালাল ইসলামী ব্যাংকের অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক জনাব মিঞা কামরুল হাসান চৌধুরী, জনাব এম. আখতার হোসেন, উপ-ব্যবস্থাপনা পরিচালক জনাব ইমতিয়াজ ইউ. আহমেদ ও জনাব এম. এম. সাইফুল ইসলাম, ব্যাংকের জনসংযোগ ও ব্যাংক ফাউন্ডেশন এর প্রধান জনাব মোঃ সামছুুদ্দোহা, ব্যাংকের সিএফও জনাব মোঃ জাফর ছাদেক, এফসিএ, ব্যাংকের ফরেন এক্সচেঞ্জ শাখার ব্যবস্থাপক জনাব এস এম কাওসার, ব্যাংকের বিডিএন্ডএমডি বিভাগের কর্মকর্তা জনাব চৌধুরী গোলাম রহমান এবং ব্যাংকের প্রগতি সরণি শাখার ব্যবস্থাপক জনাব মোহাম্মদ নুরুন্নবী-সহ উভয় প্রতিষ্ঠানের উর্ধতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

এই ক্যাটাগরির আরো সংবাদ